রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

দাম কমছে গ্রাফিক কার্ডের

টেকভিশন২৪ ডেস্ক: র‌্যাডিওন আরএক্স ৬০০০ সিরিজের পাশাপাশি অন্যান্য গ্রাফিক কার্ডের দাম কমাতে যাচ্ছে অ্যাডভান্সড মাইক্রোডিভাইসেস (এএমডি)। সম্প্রতি এনভিডিয়ার প্রধান জানিয়েছিলেন, সহসাই গ্রাফিকস কার্ডের দাম কমবে না। এর পর পরই এএমডি নতুন ঘোষণা দিল। খবর টেকটাইমস।

মূলত সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় এএমডির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ডিজিটাল ট্রেন্ডসের প্রতিবেদন অনুযায়ী, গ্রাফিক কার্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান এএমডি তাদের র‌্যাডিওন জিপিইউর দাম কমাতে শুরু করেছে। ফলে এগুলো আগের তুলনায় আরো সাশ্রয়ী হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
সংবাদমাধ্যমটি জানায়, দাম কমানোর বিষয়টি গ্রাহকদের জন্য স্বস্তির হলেও প্রতিযোগী এনভিডিয়ার জন্য খারাপ। দাম কমানোর হারও বেশ আশাজাগানিয়া। বর্তমানে আরএক্স ৬৯০০ এক্সটির ম্যানুফ্যাকচারারস সাজেস্টেড রিটেইল প্রাইস (এমএসআরপি) ৬৯৯ ডলার, যা আগের প্রায় ১ হাজার ডলারের তুলনায় ৩০০ ডলার কম।

প্রিমিয়াম গ্রাফিক কার্ডের পাশাপাশি বেসিক কার্ডের দামও কমিয়েছে প্রতিষ্ঠানটি। আরএক্স ৬৪০০ জিপিইউটি আগে ১৫৯ ডলারে কিনতে হলেও এখন ১৪৯ ডলারে কেনা যাবে। র‌্যাডিওন সিরিজের সব জিপিইউতেই দাম কমছে। আরএক্স ৬৫০০ এক্সটি ৪ জিবি গ্রাফিক কার্ডের দাম বর্তমানে ১৬৯ ডলার। আগে এর দাম ছিল ১৯৯ ডলার। অন্যদিকে আরএক্স ৬৬৫০ এক্সটি ও আরএক্স ৬৭০০ এক্সটির দাম যথাক্রমে ২৯৯ ও ৩৭৯ ডলার। সবচেয়ে বেশি দামের আরএক্স ৬৭৫০ এক্সটির আগের দাম ছিল ৫৪৯ ডলার। বর্তমানে ৪১৯ ডলারে এটি কেনা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি