রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৬তম বার্ষিক সাধারণ সভা বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ, দুপুর ১২:০০ ঘটিকায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ, পরিচালক এস এম আশরাফুল আলম,  এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম,  এস এম মঞ্জুরুল আলম অভি, মিস তাহমিনা আফরোজ তান্না, মিস রাইসা সিগমা হিমা, এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালক ড. আহসান এইচ. মনসুর, শামসুল আলম মল্লিক, এফসিএ, অধ্যাপক এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএ ও অধ্যাপক মো. জাকির হোসেন ভুঁইয়া, পিএইচডি ।

এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল বাশার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব নজরুল ইসলাম সরকার, জনাব এমদাদুল হক সরকার, মিসেস ইভা রিজওয়ানা, জনাব হুমায়ুন কবীর এবং জনাব আলমগীর আলম সরকার, কোম্পানি সচিব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, এফসিএস, চিফ ফিন্যানসিয়াল অফিসার জনাব মোহাম্মদ ওমর ফারুক রিপন, এফসিএ, হেড অব ইন্টারনাল অডিট এবং কম্পøায়েন্স জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, এফসিএ; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত সভায় যোগদান করে বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমÐিত করায় মিটিং চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানির ২০২১-২০২২ অর্থবছরের সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড শেয়ারহোল্ডারগণের সামনে উপস্থাপনসহ শেয়ারহোল্ডারগণের অবগতির জন্য কোম্পানির ‘গো-গেøাবাল’ কার্যক্রম তুলে ধরেন।

সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এছাড়াও সভায় ২০২১-২০২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় কোম্পানির পরিচালকদের নির্বাচন ও পুনঃ নির্বাচন এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের পুনঃনিয়োগ সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস এন্ড কোম্পানি, চার্টাড একাউন্টেন্টকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স আল-মুক্তাদির এ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারি এন্ড কনসালটেন্টকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য নিয়োগের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

বিশেষ আলোচ্যসূচির আওতায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন প্লাজা এর মধ্যে সর্বশেষ অর্থবছরের মোট বিক্রয় বা আয় এর ১০% অথবা তার বেশি রিলেটেড পার্টি লেনদেনের সিদ্ধান্তটি সাধারণ শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদিত হয়।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে ওয়ালটনের বেসিক শেয়ার প্রতি মুনাফা (বিইপিএস) হয়েছে ৪০ দশমিক ১৬ টাকা যা ২০২০-২০২১ অর্থবছরে ছিলো ৫৪ দশমিক ২১ টাকা। এছাড়াও, ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি পুর্নমূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৪ দশমিক ৬৮ টাকা এবং পুর্নমূল্যায়িত ছাড়া ২৩১ দশমিক ৩৪ টাকা, যা ২০২১-২০২২ অর্থবছরে ছিলো শেয়ার প্রতি পুর্নমূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩১১ দশমিক ৫৯ টাকা এবং পুর্নমূল্যায়িতছাড়া ২০৮ দশমিক ১৬ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি