বুধবার, অক্টোবর ৭, ২০২৬
32.5 C
Dhaka

গ্যালাক্সি এ০৪ উন্মোচন করল স্যামসাং!

টেকভিশন২৪ ডেস্কঃ প্রতিনিয়ত বদলে যাচ্ছে বিশ্ব। আর এ বদলে যাওয়া পৃথিবীতে নিত্য নতুন উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাং সবসময়ই স্মার্টফোন ব্যাবহারকারীদের অন্যতম পছন্দের ব্র্যান্ড। ফ্যানদের চাহিদা মেটাতে স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে এর ‘অসাম সিরজ’-এর সর্বশেষ সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এ০৪।

স্যামসাংয়ের স্মার্টফোনের ডিসেপ্লে বিশ্বজুড়ে ক্রেতাদের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়। গ্যালাক্সি এ০৪ এ থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি ভি ডিসপ্লে। এ এইচডি+ ডিসপ্লেতে স্পষ্ট ভিডিও কনটেন্ট ও ইউটিউব ভিডিও উপভোগ করা যাবে। ডিভাইসটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউ আই কোর ৪.১। এছাড়াও, ডিভাইসটিতে থাকছে ৩ জিবি র‌্যাম, যা কিনা র‌্যাম প্লাস দ্বারা ৭ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ইন্টার্নাল স্টোরেজ এ থাকছে ৩২ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

নতুন এ ডিভাইসটির পেছনে মেইন ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেল অটো ফোকাস ট্রু ডুয়াল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা; যা দিয়ে ক্যামেরাবন্দি করা যাবে জীবনের রোমাঞ্চকর মুহূর্ত। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দারুণ সব সেলফিও তোলা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ এ থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিও! এ শক্তিশালী ব্যাটারি দিয়ে সারাদিন ফোন ব্যবহারেও ফোনের চার্জ নিয়ে চিন্তা করতে হবে না। ১৫ ওয়াট অ্যাডাপটিভ ফাস্ট চার্জার তো থাকছেই!  

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং সব সময় গ্রাহকদের প্রয়োজন এবং চাহিদা মাথায় রাখে। এই কারণেই আমরা গ্যালাক্সি এ সিরিজের জন্য দূরদৃষ্টি নিয়ে যাত্রা করেছি, যাতে আমাদের ইনোভেটিভ উদ্ভাবনগুলো সবাই উপভোগ করতে পারে। গ্যালাক্সি এ০৪ তারই আরেকটি উদাহরণ।“ 

গ্যালাক্সি এ০৪ পাওয়া যাবে তিনটি রং এ: কপার, গ্রীন ও ব্ল্যাক, মাত্র ১২,৯৯৯ টাকায়!

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি