সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
34 C
Dhaka

যা থাকবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্ল্যাগশিপ ফোনে

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং চলতি বছরের শুরুতে গ্যালাক্সি এস২২ বাজারে নিয়ে আসে। প্রযুক্তিপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি এস২৩ সিরিজের জন্য। আশা করা হচ্ছে, বছরের শেষ দিকে কিংবা ২০২৩ সালের শুরুতে বাজারে আসবে স্যামসাংয়ের নতুন এই ফ্ল্যাগশিপ ফোন।

চীনের ওয়েইবোতে লিকার আইস ইউনিভার্স নামের এক চিপস্টার স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৩ সিরিজের কিছু তথ্য ফাঁস করেছেন। তিনি বলেন, গ্যালাক্সি এস২২ সাথে গ্যালাক্সি এস২৩ সিরিজের খুব বেশি পার্থক্য দেখা যাবে না ডিসপ্লেতে। এ সিরিজের তিনটি ফোন অর্থাৎ গ্যালাক্সি এস২৩, এস২৩ প্লাস এবং এস২৩ আল্ট্রায় যথাক্রমে ৬.১ ইঞ্চি, ৬.৬ ইঞ্চি এবং ৬.৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এস২৩ বেস মডেল ও এস২৩ প্লাসে থাকবে এফএইচডি প্লাস ডিসপ্লে এবং এস২৩ আল্ট্রায় থাকবে ৬.৮ ইঞ্চি কিউএইচডি প্লাস ডিসপ্লে।

গ্যালাক্সি এস২২ সিরিজের ডিসপ্লে আকার এবং রেজুলেশন একই ছিল। ফোনটির বেস মডেলের ডিসপ্লে ৬.১ ইঞ্চি।

রিপোর্টে বলা হয়েছে, স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপের ডিজাইনেও নাকি খুব একটা পরিবর্তন দেখা যাবে না। তবে এস২৩ আল্ট্রায় কিছুটা পরিবর্তন আসতে পারে। ফোনটির ডিসপ্লেতে ফাস্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

জানা গেছে, এস২৩ আল্ট্রায় ক্যামেরায় পরিবর্তন আসবে। এতে থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। স্যামসাংয়ের জন্য ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নতুন হলেও অন্যান্য প্রতিষ্ঠান এরইমধ্যে বাজারে ছেড়েছে।

এস২৩ প্লাস মডেলে ক্যামেরায় আপডেট আসতে পারে। বিশেষ করে সেলফি ক্যামেরায়। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস২৩ সিরিজে কোয়ালকমের পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি