শনিবার, আগস্ট ২২, ২০২৬
34 C
Dhaka

অনলাইনে লোন জালিয়াতি, ২ হাজার অ্যাপ সরিয়েছে গুগল

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ইনস্ট্যান্ট লোন অ্যাপের সংখ্যা দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রয়োজনের তাগিদে অ্যাপ থেকে লোন নিয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন অনেকেই। আর সেই কারণেই ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার পার্সোনাল লোন অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে গুগল।

গুগল জানিয়েছে, প্লে স্টোরে অনেক ভুয়া ইনস্ট্যান্ট লোন অ্যাপ রয়েছে। গুগলের শর্তাবলী লঙ্ঘন করায় প্রায় ২ হাজার লোন অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে।

গুগল তাদের প্লে স্টোরে পার্সোনাল লোন অ্যাপের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে। এবার থেকে প্রত্যেক অ্যাপ সংস্থাকে পার্সোনাল লোন অ্যাপ হিসাবে সম্পূর্ণ ঘোষণা করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট নথিপত্র যাচাই করতে হবে গুগল থেকে। যদি কোনো অ্যাপ রিজার্ভ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত হয়, তাহলে সেই অ্যাপের লাইসেন্সের কপি গুগলের কাছে জমা দিতে হবে।

এই প্রসঙ্গে গুগল এশিয়া-প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর এবং ট্রাস্ট অ্যান্ড সেফটির প্রধান সৈকত মিত্র বলেন, করোনার পর ভারতের অ্যাপে লোন নেওয়ার প্রবণতা বেড়ে গেছে।   মূলত ভারতীয় ব্যবহারকারীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই গুগল এমন সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপ-স্টোর থেকে সরিয়ে ফেলা অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারকারীদের মারাত্মক বিপদে ফেলতে পারে। তাই আইন প্রয়োগকারী সংস্থার সাথে পরামর্শ করে, এই ধরনের যাবতীয় অ্যাপ প্লে-স্টোর থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই ভুয়া অ্যাপগুলোরে দেখতে হুবহু আসল অ্যাপ্লিকেশনের মতোই, ফলে গ্রাহকদের মনে বিন্দুমাত্র সন্দেহ হয় না। ভুয়া অ্যাপ ব্যবহারে ম্যালিশিয়াসের ফাঁদে পড়েন ব্যবহারকারীরা এবং হ্যাকিংয়ের মতো ঘটনা ঘটে। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি