বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
27.2 C
Dhaka

গুগল ক্লাউড পার্টনার অ্যাডভান্টেজে যোগ দিলো রেডিংটন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল ক্লাউড পার্টনার অ্যাডভান্টেজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান রেডিংটন। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি গুগল ক্লাউড প্রিমিয়ার লেভেল পার্টনার হিসেবে বিক্রয় ও পরিষেবা সংক্রান্ত সুবিধা প্রদান করতে পারবে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোয় পরিবেশক এবং বাজার উন্নয়ন সহযোগী হিসেবে গুগল ক্লাউডের অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা প্রদান করে থাকে।

গুগল ক্লাউডের অংশীজন হিসেবে রেডিংটন গুগল ক্লাউডের বিতরণ ব্যবস্থা এবং স্থানীয় বাজারের বিভিন্ন বিষয় গভীর পর্যালোচনার মাধ্যমে এর সুবিধাগুলো ব্যবহারে কাজ করবে। প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক এই সহযোগিতার লক্ষ্য হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সংস্থাকে ডিজিটাল ট্রান্সফরমেশন, স্ট্রিমলাইন অপারেশন এবং তাদের নতুন উদ্ভাবনগুলোর প্রচার কাজে সুবিধা প্রদান করে শক্তিশালী করে তোলা।

বাজারে রেডিংটনের প্রভাব এবং গ্রাহককেন্দ্রিক মনোভাবের সঙ্গে গুগল ক্লাউডের উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে অনেক নতুন বিষয়ের অবতারণার পাশাপাশি এবং টেকসই প্রবৃদ্ধির নতুন দুয়ার উন্মোচিত হবে। এই অংশীদারিত্ব বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানের ব্যবসা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে যাচ্ছে।

এ বিষয়ে রেডিংটন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার রমেশ নটরাজন বলেন, স্ক্যালাবেলিটি (scalability) বা মাপযোগ্যতা, ব্যবহারে সুবিধা এবং কার্যকারিতার কারণে আমরা ক্লাউড প্রযুক্তি গ্রহণ করেছে এমন আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানের উত্থান দেখতে পাচ্ছি। রেডিংটনের মাধ্যমে আমরা আমাদের পার্টনারদের ক্লাউডের শক্তিকে কাজে লাগিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে ডিজিটাল রূপান্তর যাত্রার নেতৃত্ব দিচ্ছি। গুগল ক্লাউডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা দক্ষিণ এশিয়া জুড়ে ক্লাউডের পরিষেবার বিস্তৃতি ঘটাতে বদ্ধপরিকর।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি