রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

গুগলের ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ স্বীকৃতি অর্জন ইমো’র

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে , সরকারের ৩৩৩ হেল্পলাইনের সাথে সংযুক্তি; বছরজুড়ে এমনি নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছেবিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো। এরই স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এবার ‘স্যোশাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভুষিত করলো গুগল।  

সম্প্রতি  গুগলের  এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে (#অ্যাপসামিট২০২৩) বিজয়ীদের নাম ঘোষণা করে গুগল। যেখানে স্যোশাল ইম্প্যাক্ট ক্যাটাগরিতে ইমোকে এই পার্টনার রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

দূরত্ব ও সীমানার বাধা পেরিয়ে ব্যবহারীদের সংযুক্ত রাখার মাধ্যমে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে ইমো; পাশাপাশি, ব্র্যান্ডটি সমাজের উন্নয়নেও কাজ করে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, ৩৩৩ হেল্পলাইন চ্যানেল, ইমো হিরো স্টোরি শর্ট-ফিল্ম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য সহায়তা এবং বন্যা ত্রাণসহ মানুষের সেবার লক্ষ্যে ইমোর গৃহীত বিভিন্ন উদ্যোগ। এছাড়াও, সকলের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে জাগো ফাউন্ডেশনকে শিক্ষামূলক স্টেশনারি প্রদান করেছে ইমো, যা বছরজুড়ে ১২শ’ সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করছে। এসব সামাজিক উদ্যোগগুলো দেশে ও বাইরে বসবাসকারী বাংলাদেশিদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

দেশ ও সমাজের উন্নতি ও কল্যাণের লক্ষ্যে ইমোর অটল প্রতিশ্রুতির প্রতিফলন এই ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড।’

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি