বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
32.6 C
Dhaka

আরও উন্নতমানের স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করবো: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। আমাদের তরুণ সমাজকে ডিজিটাইল ডিভাইসে আরও বেশি ট্রেনিং দেওয়া, তাদের শিক্ষিত করে গড়ে তোলা, কারিগরি–ভোকেশনাল ট্রেনিং দেওয়া আমাদের লক্ষ্য।’

সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গণভবনে দেশি–বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি ফোর্থ রেভ্যুলুশনের জন্য প্রস্তুত করবো আমরা। সেভাবে আমাদের ইয়াং জেনারেশনকে তৈরি করবো।শেখ হাসিনা বলেন, জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ২০৩০ পর্যন্ত দিয়েছে, আমরা রিকুয়েষ্ট করেছি ৩২ পর্যন্ত বাড়ানোর জন্য। সে ঘোষণাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। যেগুলো আমাদের দেশের জন্য কার্যকর সেটা করবো। আমাদের লক্ষ ২০৪১। বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ। সেখানে কোনো হতদরিদ্র থাকবে না। দারিদ্রের হার আমরা কমাবো। প্রত্যেক মানুষের জন্য জব অপরচুনিটি সৃষ্টি করবো। প্রত্যেকের ব্যাসিক নিড খাদ্য, বাসস্থান ও শিক্ষা যা যা আমরা করছি সেগুলোকে আরও সাসটেইনেবল করবো।

আমরাই জিতেছি মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা এখন আশাবাদী, সরকার গঠন করবো। সরকার গঠন করে আমাদের কাজ হচ্ছে, বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু। সে কাজটা আমাদের করতে হবে। সেখানে যেমন কিছু চ্যালেঞ্জ আছে, আবার কিছু সুযোগ সুবিধাও আমরা পাবো।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করেছি, ২ করতে হবে। কমিউনিকেশনের জন্য আরও উন্নতমানের স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করবো। সে পরিকল্পনা আমাদের আছে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন আমরা করছি সেটা গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা নিয়ে গেছি। আরও কিছু জায়গা বাকি আছে সেগুলো আমরা করবো।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি