শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

গিগাবাইট সিসি উপাদান ও ল্যাপটপ বাজারের অন্যতম প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গিগাবাইট সিসি উপাদান ও ল্যাপটপ বাজারের বিশ্বব্যাপী অন্যতম প্রতিষ্ঠান। গত ২৪ এপ্রিল, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটি বাংলাদেশে নতুন QD-OLED গেমিং মনিটর, AORUS CO49DQ, উন্মোচন করেছে। এই ৪৯-ইঞ্চি কার্ড QD-OLED মনিটরটি আধুনিক গেমারদের চাহিদা মেটাতে ডিজাইন করা। AORUS CO49DQ গেমিং মনিটরটি ৩১ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে অনলাইনে ও সারাদেশের অনুমোদিত গিগাবাইট ডিলার পয়েন্টে ২,১০,০০০ টাকা (শুরু) মূল্যে পাওয়া যাবে।

AORUS CO49DQ গেমিং মনিটরে রয়েছে ৫১২০ x ১৪৪০ পিক্সেলের ডুয়েল কোয়াড হাই ডেফিনিশন (DQHD) রেজুলশন এবং সাথে রয়েছে ৩২:১ এস্পেক্ট রেশিও, যা আপনাকে চমৎকার দৃশ্যমান অভিজ্ঞতা দিবে। এটি একটি ১০-বিট ডিসপ্লে, যা ৯৯% DCI-P3 কালার স্পেস সমর্থন করে। কারণ এটি দুটি ১৬:৯ ফর্ম্যাটের স্ক্রিনের সমান জায়গা প্রদান করে, যার প্রতিটি স্ক্রিনের আকার ২৭ ইঞ্চি। AORUS CO49DQ এর ৪৯ ইঞ্চি ডিসপ্লেটিতে রয়েছে উচ্চ ১৪৪Hz রিফ্রেশ রেট, অতি দ্রুত ০.০৩ms রেসপন্স টাইম, এবং এএমডি ফ্রি সিঙ্ক প্রিমিয়াম প্রো যা একে দ্রুত গতির গেমের জন্য আদর্শ করে তোলে। রঙের সঠিকতার ক্ষেত্রে এই মনিটরে ১০-বিট কালার ডেসখ এবং ১,০০০,০০০:১ কন্ট্রাস্ট রেশিও রয়েছে। এছাড়াও এটি ভিএসএ ডিসপ্লে এইচডিআর ট্রু ব্ল্যাক ৪০০ স্ট্যান্ডার্ড পূরণ করে, যা একে গেমিংয়ের পাশাপাশি ভিডিও ও সঙ্গীত সম্পাদনার মতো পেশাদার কাজের জন্যও উপযোগী করে তোলে।

এই সুবিধাটি পিকচার-ইন-পিকচার এবং পিকচার-বাই-পিকচার মোডের সাথেও কাজ করে। মনিটরে আরও রয়েছে দুটি এইচডিএমআই ২.১ এবং একটি ডিসপ্লেপোর্ট ১.৪ পোর্ট। গিগাবাইট তাদের এই AORUS CO49DQ মডেলটিতে ৩ বছরের ওয়ারেন্টি দেয়, যা সম্ভাব্য প্যানেল বার্ন-ইন কভার করে।

গিগাবাইট 30 বছরেরও বেশি সময় ধরে, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, মনিটর, স্টোরেজ ডিভাইস এবং পিসি পেরিফেরালগুলির একটি বিশ্বস্ত নাম, যা সার্ভার এবং ডেটা সেন্টারে তাদের দক্ষতার সাথে ব্যবসাকে উন্নতি করতে সাহায্য করে। গ্রাহকদের ডিজিটাল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং অর্থনৈতিক তথ্যে রূপান্তর করে দেয়, যা মানব সমাজের উপকারে আসে এবং “আপনার জীবন আপগ্রেড” করে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি