বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

গাড়ি ক্রেতাদের জন্য নতুন সার্ভিস ‘বিক্রয় সার্টিফাইড কারস’

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে গাড়ি ও যানবাহন কেনাবেচার সবচেয়ে বড় এবং বিশ্বস্ত মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, গাড়ি কেনাবেচার জন্য নিয়ে এসেছে একটি নতুন সার্ভিস। ‘বিক্রয় সার্টিফাইড কারস’ নামের এই সার্ভিসে বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়া মেম্বারদের গাড়িগুলো পর্যবেক্ষণ করে পরবর্তীতে গাড়িগুলোর বিজ্ঞাপন পাবলিশ করা হবে। মেম্বারদের গাড়ি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে বিক্রয় ডট কম-এর অনুমোদিত পরিদর্শন টিম টপ গিয়ার অটো সার্ভিস।

এই সার্ভিসের অধীনে প্রথম অংশীদার হিসেবে গত ১২ ডিসেম্বর বিক্রয় ডট কম-এর হেড অফিসে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যবহৃত ও রিকন্ডিশনড গাড়ির বিশিষ্ট ডিলার, গুলশান অটো পার্ক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিক্রয়-এর পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন ও ভেহিকেলস লিড মোঃ আফজাল হোসেন, এবং গুলশান অটো পার্ক-এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে পরিদর্শনের পর বিজ্ঞাপন দেওয়ার জন্য তিনটি গাড়ি তালিকাভুক্ত করেছে গুলশান অটো পার্ক।

বিক্রয় সার্টিফাইড কারস সার্ভিসটির মূল উদ্দেশ্য হচ্ছে গাড়ির কন্ডিশনের ভিত্তিতে বিক্রেতাদের ভালো বিক্রয়মূল্য নির্ধারণ করতে সাহায্য করা এবং ক্রয়ের পূর্বে পছন্দের গাড়ির যথাযথ কন্ডিশন সম্পর্কে ক্রেতাদের সঠিক ধারণা দেওয়া। গাড়িগুলো পরিদর্শন টিমের কাছে পাঠানোর দায়িত্বে থাকবেন মেম্বার অর্থাৎ বিক্রেতা নিজেই, এবং পরিদর্শন টিমটি গাড়ির সম্পূর্ণ ফিজিক্যাল ও ভিজ্যুয়াল পরিদর্শন করার পর গাড়ির অবস্থার মূল্যায়ন করে বিক্রেতাকে একটি সার্টিফিকেট প্রদান করবে। পরবর্তীতে সার্টিফাইড সব গাড়ির বিজ্ঞাপনে ‘ইন্সপেক্টেড’ ট্যাগ দেখা যাবে। আগ্রহী ক্রেতা চাইলে ক্রয়-পূর্ববর্তীতে সেই সার্টিফিকেট দেখে সিদ্ধান্ত নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি