সোমবার, জুন ৮, ২০২৬
27.8 C
Dhaka

ক্রস বর্ডার পলিসি বিষয়ক ১৩টি সমস্যা সরকারকে অবহিত করেছে ই-ক্যাব: শমী কায়সার

টেকভিশন২৪ ডেস্ক: ক্রসবর্ডার ই-কমার্স পলিসি নিয়ে কর্মশালার আয়োজন করেছে ই-ক্যাব। ১৫ অক্টোবর ২০২২ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে স্টেক হোল্ডারদের সমন্বয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিও টি ও সেল এর মহাপরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব হাফিজুর রহমান এবং উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এএইচএম শফিকুজ্জামান।

দেশে ই-কমার্স ব্যবসার প্রসার হলেও নানাবিধ প্রতিবন্ধকতার কারণে রপ্তানীমূখী ই-কমার্স তথা ক্রস বর্ডার ই-কমার্স প্রসার লাভ করছেনা। বিগত ১ বছরের বেশী সময় ধরে এই বিষয়টি সরকারের নজরে আনতে সক্ষম হয় ই-ক্যাব। ই-ক্যাবের পক্ষ থেকে রপ্তানী ও আমদানী নির্ভর ই-কমার্সের সমস্যা ও সম্ভাবনার কথা বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক বিভাগ ও আইসিটি বিভাগসহ বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হয়। সর্বশেষ কয়েকমাস আগে বাণিজ্য মন্ত্রণালয়ে ক্রস বর্ডার ই-কমার্স নিয়ে একটি পলিসি তৈরীর বিষয়ে একমত হয় এবং পলিসি সংক্রান্ত ড্রাফ্ট তৈরীতে একটি কমিটি গঠন করে।

উক্ত কমিটি প্রাথমিক প্রস্তাবনা তৈরীর জন্য ই-ক্যাবকে দায়িত্ব প্রদান করে। তারই ফলশ্রুতিতে প্রাথমিক গবেষণা ও খাত সংশ্লিষ্ঠদের মতামত নেয়ার পর এই কর্মশালা আয়োজন করা হয়।

হাফিজুর রহমান বলেন, আন্তজাতিক আইনের সাথে সমন্বয় ও অন্যান্য দেশের পলিসির সাথে সমন্বয় করে এই পলিসি প্রনয়ন করার মাধ্যমে বিদেশের বাজারে বাংলাদেশী পন্যের অনলাইন প্রবেশ সহজ হবে।

ভোক্তা অধিকার এর মহাপরিচালক বলেন, আমদানী রপ্তানী বাণিজ্যের সাথে সরকারের বিভিন্ন দপ্তর সরাসরি যুক্ত রয়েছে। সকল পক্ষকে যুক্ত করে একটি যুগোপযোগী নীতিমালা তৈরী করে বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করা যেতে পারে।

ভার্চুয়ালী সভায় যুক্ত হয়ে ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, ই-ক্যাবের দৃষ্টিতে আসার পর থেকে ই-ক্যাব ক্রস বর্ডার সমস্যা নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে এই খাতের ১৩টি সমস্যা চিহ্নিত করে এই বিষয়ে করনীয় সম্পর্কে সরকারকে অবহিত করেছে ই-ক্যাব।

ক্রস বর্ডার ই-কমার্সের বিভিন্ন দিক তুলে ধরেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল।

এছাড়া ৪০ জন অংশগ্রহণকারীও তাদের মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অংশ নেন দেশে বিদেশে ক্রসবর্ডার ব্যবসার সাথে জড়িত উদ্যোক্তাগণ।

কর্মশালা পরিচালনা করেন আইসোশ্যাল এর সিইও অনন্য রায়হান, তাকে সহযোগিতা করেন ডেটাসেন্সের আইনান তাজরীয়ান ও ই-ক্যাবের ডেপুটি জেনারেল ম্যানেজার ফারহাত মাহজাবিন সামিরা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি