শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
31 C
Dhaka

কিশোর-কিশোরীদের ডিজিটাল স্পেসে সেফটি প্রশিক্ষণ

টিভি২৪ ডেস্ক:  চলমান বৈশ্বিক মহামারি সৃষ্ট পরিস্থিতির কারণে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছেন। বিশেষত শিশুদেরকে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া থেকে শুরু করে নানা কাজ করতে ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। এ প্রেক্ষিতে, যেসব কিশোর-কিশোরী মূলধারার শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে তাদের জন্য অনলাইন সেফটি প্রজেক্ট ও প্রশিক্ষণের পরিধি বাড়াতে ইউনিসেফের সাথে যৌথভাবে কাজ করছে গ্রামীণফোন। ইউনিসেফের অ্যাডোলেসেন্ট ক্লাব প্রোগ্রামের (কিশোর-কিশোরী ক্লাব হিসেবেও পরিচিত) মাধ্যমে এ প্রকল্পের সহায়তায়  ৯০ হাজার কিশোর-কিশোরীর মাঝে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা  হয়েছে।

অল্পবয়স থেকেই তরুণরা ক্রমশ ইন্টারনেটে অনেক সময় কাটাচ্ছে। ডিজিটাল বিশ্বে তারা কীভাবে নিরাপদে ও সুরক্ষিত উপায়ে বিচরণ করবে এ নিয়ে তাদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে তাদের সহায়তা করা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, ডিজিটাল রিজিলিয়েন্স নিয়ে প্রচার করাও জরুরি। বর্তমানে, অনলাইনে নিরাপত্তা নিয়ে বাবা-মা, শিশু, কিশোর-কিশোরী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হওয়া জরুরি। এখানে, মূলধারার শিক্ষা ও এর বাইরে যেসব শিক্ষার্থী  রয়েছে তাদেরকে যুক্ত করতে হবে।  ইন্টারনেটে নিরাপদে ও সুরক্ষিতভাবে দুর্দান্ত অভিজ্ঞতা পেতে শিশু ও কিশোর-কিশোরীদের অনলাইন সেফটি নিয়ে প্রশিক্ষণ সহায়তা দিবে চাইল্ড অনলাইন সেফটি প্রজেক্ট।’

গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের কিশোর-কিশোরীদের জন্য ইউনিসেফ ও বাংলাদেশ সরকার বিশেষায়িত প্রকল্পভিত্তিক নানা কর্মসূচি পরিচালনা করছে। এ প্রকল্পগুলোর লক্ষ্য হলো তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবনের মানোন্নয়ন ঘটানো। চলতি বছর, গ্রামীণফোন ও ইউনিসেফ পরিচালিত অনলাইন সেফটি প্রজেক্ট তৃতীয় বছরে পদার্পণ করেছে। বর্তমান পরিস্থিতিতে, সারা দেশের ১৬শ’ ক্লাবের কিশোর-কিশোরীদের মাঝে অ্যাপ্লিকেশন বেজড অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

সচেতনতা তৈরির পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট পরিবেশ নিয়ে বোঝাপড়া বৃদ্ধিতে এবং বাবা-মা, অভিভাবক ও শিক্ষদের জানাশোনা বাড়াতে ২০১৪ সাল থেকে গ্রামীণফোন দেশজুড়ে স্কুলগুলোতে আউটরিচ প্রোগ্রাম আয়োজন করে আসছে। ২০২০ সালের মধ্যে দেশজুড়ে ৬ লাখ বাবা-মা এবং ১২ লাখ শিক্ষার্থীর কাছে পৌছানোর অঙ্গীকারে ২০১৯ সালে টেলিনর গ্রুপ এবং ইউনিসেফের সাথে যৌথভাবে কাজ শুরু করে গ্রামীণফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি