বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

কম দামে রেডমি’র সেরা ফোন

সম্প্রতি ভারতের বাজারে এসেছে রেডমি নোট ৯ প্রো। বড় ডিসপ্লের এই স্মার্টফোন 8.8 মিমি চওড়া, ওজন ২০৯ গ্রাম।তুলনামূলক ভারি ও বড় ডিসপ্লের এই ফোন এক হাতে ব্যবহারে অসুবিধা হয়। এই ফোনের দাম শুরু হয়েছে মাত্র ১২, ৯৯৯ রুপি থেকে। দামের কারণে জনপ্রিয়তা পেয়েছে ভারতের বাজারে।

কালো, সাদা ও নীল রঙে পাওয়া যাচ্ছে রেডমি নোট ৯ প্রো। ফোনের সামনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনটির পাশে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ডান দিকে এই ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে বাঁ হাতে এই ফোন আনলক করতে অসুবিধা হয়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপরেই আছে ভলিউম বাটন। ফোনের বাঁ দিকে রয়েছে সিম কার্ড ট্রে। ফোনের উপরে থাকছে আইআর ব্লাস্টার। নীচে থাকছে ৩.৫ মিমি অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। পানি থেকে এই ফোন বাঁচাতে বিশেষ পিটুআই কোটিং ব্যবহার হয়েছে।

ডুয়াল সিমের রেডমি নোট ৯ প্রো অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে শাওমির মিআইইউআই ১১ স্কিন চলবে। এই ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭২০ জি চিপসেট, ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর আছে। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনের ৫০২০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং।

স্ন্যাপড্রাগন ৭২০ জি চিপসেটে ব্যবহারে এই ফোন স্লো হয় না। ভয়েস কল, এসএমএস, সোশ্যাল মিডিয়া ব্যবহারে ভালো অভিজ্ঞতা পাবেন। একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারেও অসুবিধা হয় না।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি