মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

বিশ্বের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড শাওমি

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : বিশ্বে প্রথমবারের মতো শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হয়েছে শাওমি। স্যামসাং ও অ্যাপলকে টপকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি চলতি বছরের জুন মাসের হিসাবে এই সফলতা পেয়েছে। মূলত বিশ্ব বাজারে জুন মাসে স্মার্টফোন সরবরাহের হিসাবে এই অবস্থান দখল করেছে শাওমি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ জানিয়েছে, শাওমি ডিভাইসের বিক্রি প্রতি মাসে ২৬ শতাংশ করে বাড়ছে। সেই হিসেবে ২০২১ সালের জুন মাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হয় শাওমি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শাওমি বিশ্ববাজারে অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে আসে। সেটা স্মার্টফোন বিক্রির হিসাবে। ২০১১ সাল থেকে দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত শাওমি বিক্রি করেছে ৮০০ মিলিয়ন স্মার্টফোন।
 
অপেক্ষাকৃত নিম্ন-আয়ের শহরগুলোতেও শাওমি ভালো করেছে। এসব বাজারে রেডমি ৯, রেডমি নোট ৯ এবং রেডমি কে সিরিজ দিয়ে এগিয়ে গেছে। একই সময়ে ভিয়েতনামে করোনাভাইরাসের হানায় স্যামসাংয়ের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ বিঘ্নিত হয়েছে। খুব অল্প সময়ে শাওমি বড় একটা বাজার কাভার করতে পেরেছে তাদের বড় ধরনের প্রোডাক্ট পোর্টফোলিও দিয়ে। ভিয়েতনামে স্যামসাংয়ের উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটিতে শাওমির বাজার বেড়েছে ২৬ শতাংশ।

কাউন্টার পয়েন্টের হিসাবে ২০২১ সালের জুন মাসে বিশ্ববাজারে শাওমির দখল করেছে ১৭.১ শতাংশ বাজার। একই সময় স্যামসাংয়ের বাজার ১৫ দশমিক ৭ শতাংশ এবং তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপল, তাদের বাজার শেয়ার ১৪ দশমিক ৩ শতাংশ।  

যদিও বছর শেষ হতে আরও ছয় মাস বাকি রয়েছে। তবে এভাবে বিশ্ববাজারে ফোন সরবরাহে এগিয়ে থাকলে বছর শেষেও শীর্ষ অবস্থান ধরে রাখতে পারে শাওমি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি