সোমবার, জুলাই ২৭, ২০২৬
27.1 C
Dhaka

ওয়ালমার্ট ২৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে টাটার সুপার অ্যাপে

টেকভিশন ডেস্ক:  রিলায়্যন্সের পর এ বার টাটা গ্রুপেও বিপুল বিনিয়োগের সম্ভাবনা। টাটা গ্রুপের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সুপার অ্যাপ’-এ ওয়ালমার্ট ২,৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে বলে দুই সংস্থা সূত্রে খবর। চূড়ান্ত না হলেও দু’পক্ষের আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানা যায়। যদিও দুই সংস্থার কোনও কর্মকর্তা এ নিয়ে মুখ খুলতে চাননি।

টাটা সূত্রে খবর, টাটা সন্সের অধীন গয়নার শাখা তানিশক, ঘড়ির শাখা টাইটান ও খুচরো শাখা ট্রেন্টকে ডিজিটাল প্ল্যাটফর্মকে এক ছাতার নিচে আনা হবে সুপার অ্যাপ-এর মাধ্যমে। সূচনা হতে পারে এ বছরের শেষের দিকে বা আগামী বছরের গোড়ায়। ওয়ালমার্টের অধীন ফ্লিপকার্টের সঙ্গে টাটা যৌথ ভাবে ‘সুপার অ্যাপ’ ভারতের বাজারে আনতে পারে বলে খবর। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে আলোচনা চলছিল।

টাটার একটি সূত্রে খবর, বিনিয়োগের সিদ্ধান্ত মোটামুটি পাকা হলেও টাকার অঙ্ক এবং শেয়ারের অংশ নিয়ে বোঝাপড়া চলছে। সেটা চূড়ান্ত হলেই দুই সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। অন্য দিকে ওয়ালমার্টও এই বিনিয়োগের জন্য গোল্ডম্যান স্যাক্স ব্যাঙ্ককে নিয়োগ করেছে বলে সংস্থা সূত্রে খবর। যদিও টাটা, ওয়ালমার্ট বা গোল্ডম্যান স্যাক্স— কোনও তরফেই মন্তব্য করা হয়নি।

করোনা আবহেও রিলায়্যান্সে বিদেশি বিনিয়োগের জোয়ার এসেছে। মুকেশ অম্বানীর জিও প্ল্যাটফর্মে গুগল, ফেসবুক, সিলভার লেকের মতো মার্কিন সংস্থা বিপুল অর্থ বিনিয়োগ করেছে গত কয়েক মাসে। মোট বিনিয়োগের পরিমাণ ২০০০ কোটির বেশি। কিন্তু টাটা-ওয়ালমার্ট চুক্তি হলে শুধুমাত্র একটি চুক্তিতেই টাটায় বিদেশি বিনিয়োগের পরিমাণ রিলায়্যন্সের চেয়ে বেশি হবে বলেই মনে করছে শিল্প মহল। সূত্র: আনন্দবাজার

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি