বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
28 C
Dhaka

সাশ্রয়ী মূল্যের অত্যাধুনিক স্মার্টওয়াচ আনলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: নতুন মডেলের স্মার্টওয়াচ আনলো বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওয়ালটনের ওয়াচ ডিভাইস ‘টিক’ (TICK) এর প্যাকেজিংয়ে আরওয়ানএ (R1A) মডেলের নজরকাড়া ডিজাইন এবং অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন এই স্মার্টওয়াচটি বাজারে এসেছে ব্ল্যাক, সিলভার এবং গ্রে রঙে। এর দাম মাত্র ৪,৮৭৫ টাকা।

উল্লেখ্য, এই নিয়ে বর্তমানে ওয়ালটনের স্মার্টওয়াচ মডেলের সংখ্যা দাঁড়ালো ৪টিতে। এর আগে ডব্লিউএসডব্লিউএওয়ানবি (WSWA1B) ডব্লিউএসডব্লিউডি (WSWD) এবং ডব্লিউএসডব্লিউই (WSWE) মডেলের স্মার্টওয়াচ বাজারে ছাড়ে ওয়ালটন। যেগুলোর দাম ২,৯৭৫ থেকে ৩,৯৭৫ টাকার মধ্যে। 

জানা গেছে, নতুন আসা আরওয়ানএ (R1A) মডেলের স্মার্টওয়াচটিতে ব্যবহৃত হয়েছে ১.৩৯ ইঞ্চির ৪৫৪ বাই ৪৫৪ পিক্সেল রেজ্যুলেশন গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লে এবং ২৪০ এমএএইচ ব্যাটারি। মেটাল এবং প্লাস্টিকের সমন্বয়ে তৈরি স্মার্টওয়াচটিতে রয়েছে ব্লুটুথ ভয়েস কল এবং লাউডস্পিকার মিউজিক, জিপিএস লোকেশন পজিশনিং, অলওয়েজ অন ডিসপ্লে, হার্ট রেট কাউন্ট, স্লিপ মনিটরিং, ব্লাড অক্সিজেন, বাংলা ইউআই, স্টপওয়াচ, স্মার্ট রিমাইন্ডার, মোশন জেসচার, পেস কাউন্টিং, ফটো কন্ট্রোল, ব্লুটুথ ৫.০ এবং ৩.০, আইপি ৬৭ ওয়াটার রেজিস্ট্যান্ট, ৩৭ স্পোর্টস মোড, রিয়েল টাইম ওয়েদার আপডেটসহ চমকপ্রদ ও কার্যকরী সব ফিচার।

ওয়ালটন আইটি পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, গ্রাহকদের জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন ফিচারসমৃদ্ধ ডিভাইস বাজারে ছেড়ে আসছি। বর্তমান সময়ে স্মার্টওয়াচ একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। আমাদের  ‘টিক’ স্মার্টওয়াচগুলো নজরকাড়া ডিজাইন, সাশ্রয়ী মূল্য এবং অত্যাধুনিক ফিচার থাকায় গ্রাহকদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ব্যাপক গ্রাহক চাহিদার প্রেক্ষিতেই নতুন মডেলের স্মার্টওয়াচটি বাজারে ছাড়া হয়েছে।

সিলিকন ও নাইলন স্ট্রাপযুক্ত ওয়ালটন স্মার্টওয়াচে ৬ মাসের বিক্রয়োত্তর সেবা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি