রবিবার, আগস্ট ১৬, ২০২৬
27 C
Dhaka

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: সাশ্রয়ী দামে একের পর এক অত্যাধুনিক ফিচারের স্মার্টফোন দিয়ে প্রযুক্তিবাজারে চমক দিচ্ছে ওয়ালটন। নিজস্ব কারখানায় তৈরি উচ্চমানের স্মার্টফোন দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে দেশের একমাত্র মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে ছেড়েছে সম্পূর্ণ গ্লাস ডিজাইনের এআই সমৃদ্ধ কোয়াড (চার) ব্যাক ক্যামেরার নতুন স্লিম স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো আরএক্সএইট’। আকর্ষণীয় ডিজাইনের বড় পর্দার ফোনটিতে ৩২ মেগাপিক্সেল পাঞ্চহোল সেলফি ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার রয়েছে।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো আরএক্সএইট’ ফোনটির মূল্য ১৫,৫৯৯ টাকা। তবে ১৫ এপ্রিল, ২০২১ পর্যন্ত ক্রেতাদের ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ফোনটি ঘরে বসে অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি (eplaza.waltonbd.com) থেকে কেনা যাচ্ছে।

তিনি আরো জানান, ক্যাশব্যাক পেতে হ্যান্ডসেট কেনার পর এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য বিও (BO) লিখে স্পেস দিয়ে ক্রয়কৃত ফোনটির আইএমইআই নম্বর (IMEI) লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে ক্রেতাকে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হবে। যা ফোনটির ক্রয়মূল্যের সাথে সমন্বয় করা যাবে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, অক্সফোর্ড ব্ল্যাক এবং অলিভ গ্রিনÑ এই দুটি আকর্ষণীয় রঙের ‘প্রিমো আরএক্সএইট’ স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ২০:৯ রেশিওর পাঞ্চ হোল ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। এলটিপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। এর উভয় পাশে ব্যবহৃত হয়েছে গ্লাস প্যানেল। ফলে এটি দেখতে যেমন সুন্দর, তেমনই বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে দেবে অনন্য অভিজ্ঞতা।

আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে পিডিএফ প্রযুক্তির ৫পি লেন্স সমৃদ্ধ এফ ২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল এবং প্রো মোড ছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এআই ফেস ডিটেকশন, নাইট মোড, ফিল্টার মোড, পোরট্রেইড মোড, ফেস কিউট, এইচডিআর, প্যানোরমা, টাইম ল্যাপস, জিফ, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো ফোকাস, টাচ ফোকাস, টাচ শট, ডিসপ্লে ফেসিয়াল ইনর্ফমেশন, ফিঙ্গার ক্যাপচার, স্মাইল শট, কিউআর কোড, ম্যাক্রো, সেলফি প্যানোরমা, ওয়াটারমার্ক, বিউটি ভিডিও ইত্যাদি। উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা থাকছেই।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি