শুক্রবার, জুন ১৯, ২০২৬
31.6 C
Dhaka

ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’।

শনিবার বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়া বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হয় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। তার আগে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৬-২১ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-০৯ গোলে এগিয়ে ছিল। আরেক ম্যাচে চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ২৮-২৪ গোলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১১ গোলে এগিয়ে ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ওয়ালটন প্রায় ৫৫ থেকে ৫৬টা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছে। প্রতি বছর আমরা অনেকগুলো ফেডারেশনের বছরব্যাপী নানা আয়োজনের পৃষ্ঠপোষকতা করছি। কাজ করছি। ক্রিকেট তো আছেই। আপনারা দেশের যেকোনো স্পোর্টস আয়োজনেই ওয়ালটনের সম্পৃক্ততা দেখতে পান। এটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা গর্ববোধ করি।’

তিনি আরও বলেন, ‘আমরা কেবল কমার্সিয়াল ইস্যুতেই পৃষ্ঠপোষকতা করছি এরকম কিছু না। এটা আমাদের সিএসআর এর বড় একটা অংশ। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কাজটি করি। একজন বলছিলেন এবার ছয়টি দল নিয়ে করছেন, ভবিষ্যতে যেন এটা ১২টি দল নিয়ে করতে পারেন। কিন্তু আমি তো স্বপ্ন দেখি আরও বড়। আমাদের প্রতিষ্ঠান স্বপ্ন দেখে আরও বড়। ৬৪টি জেলা দল নিয়ে কেন নয়? যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা যদি সুযোগ পাই। সবকিছু যদি সবার সাধ্যেও মধ্যে থাকে তাহলে অবশ্যই আমরা ৬৪টি দল নিয়ে করতে চাই, ৬৪টি জেলা নিয়ে করতে চাই। ছয়টি দলের প্রতি রইলো শুভ কামনা। আশা করি- এই টুর্নামেন্টটি অত্যন্ত প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হবে এবং অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে পরিসমাপ্তির দিকে এগিয়ে যাবে।’

পাঁচদিন ব্যাপী ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ আসরে মোট ৬টি জেলার যুব দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।

ছয়টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল সরাসরি ফাইনাল খেলবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে আছে রাইজিংবিডি ডটকম।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

সর্বশেষ

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি