বুধবার, জুলাই ১৫, ২০২৬
28.2 C
Dhaka

ওপেন এআই হ্যাকাথনের উদ্দেশ্যে এআই ও এমএল বিষয়ক কর্মশালার নিবন্ধন চলছে  

টেকভিশন২৪ ডেস্ক: ওপেন এআই হ্যাকাথন আয়োজন করার লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং মুনির হাসান ডট কম যৌথভাবে নিয়মিত কর্মশালার আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ০৮ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) ও মেশিন লার্নিং (ML) এর উপর বিশেষ কর্মশালা। “Unlearn to Relearn the Revolution in Vector Database to Large Scale AI/ML Deployment” শিরোনামে ঐদিন রাত ১০ টায় অনলাইন প্লাটফর্ম জুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। মেশিন লার্নিং এর একটি শক্তিশালী টুল ভেক্টর ডেটাবেসকে প্রাধান্য দিয়েই এ কর্মশালার আয়োজন করা হচ্ছে। 

ডেটাবেস বললে সাধারণত রিলেশনাল ডেটাবেসের কথা মনে করা হয়। সেখানে ম্যাচিংটা হয় সমান সমান কিংবা যথাযথ। কিন্তু এআই যখন থেকে কনটেক্সট ‘বোঝে’, সিমিলারিটি কম্পেয়ার করতে পারে তখন কিন্তু হুবহু মিলান্তিসের ব্যাপারটা আর আগের মতো থাকে না। সেই থেকে ভেক্টর ডেটাবেসের উত্থান। ভেক্টর ডেটাবেস ভেক্টর এমবেডিংসকে এমনভাবে ইনডেক্স আর সংরক্ষণ করে যেন দ্রুত খুজে পাওয়া যায় এবং তার চেয়ে বড় কথা সিমিলারিটি সার্চও করতে পারে। আর সেই সঙ্গে ক্রিয়েট, রিড, আপডেট ও ডিলিট (CURD) অপারেশন করতে পারে। সার্চের ব্যাপারের সাথে সাথে অবশ্যই মেটাডেটা ফিল্টারিং বা হরাইজোন্টাল স্কেলিং-ও করতে পারবে।

অনেক বেশি ডেটার ক্ষেত্রে অবশ্যই এরকম ডেটাবেস থাকতে হয়। এআই-এর ক্রমাগত এজিআই হয়ে ওঠার পেছনে ভেক্টর ডেটাবেসের বেশ অবদান রয়েছে। আর যদি কখনো এআই/এমএলের ভাল কোন এপ্লিকেশন বানাতে হয় তাহলে এই ভেক্টর ডেটাবেসের ব্যাপারটা জানতে, বুঝতে ও ব্যবহার করতে পারতে হবে। এ কারনে ঢাকায় ওপেন এআই হ্যাকাথন আয়োজনের প্রস্তুতিতে এই ভেক্টর ডেটাবেস নিয়েই কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালা পরিচালনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্ডহাম ইউনিভার্সিটির কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টের এসোসিয়েট চেয়ার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. রুহুল আমিন সজীব। বিশ্বের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’র মুখ্য গবেষক ও টিম লিডার হিসেবে কাজ করেছেন মো. রুহুল আমীন সজীব। তারপর আমেরিকা গিয়ে এনএলপিতে গবেষণা করে পিএইচডি করেছেন। এছাড়া অ্যামাজন রিসার্চে কাজ করেছেন ভেক্টর ডেটাবেস নিয়ে।

কর্মশালা আয়োজন করার ব্যাপারে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, “ওপেন এআই হ্যাকাথনের উদ্দেশ্য হলো জিপিটি-৩ আর ৪ এর এপ্লিকেশন বানাতে পারে এ্মন কিছু লোকজনকে খোঁজা। তারই প্রাথমিক পর্যায় হিসেবে এ কর্মশালাগুলোর আয়োজন করা হচ্ছে। চতুর্থ কর্মশালা হিসেবে এ আয়োজন করা হচ্ছে।”

কর্মশালাটি মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় আগ্রহী সকলের জন্য উন্মুক্ত, এবং অংশগ্রহণের মূল্যমান ১০০ টাকা।

আগামী ০৭ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।

নিবন্ধন লিংক – https://www.munirhasan.com/courses/unlearn-to-relearn-the-revolution-in-vector-database-to-large-scale-ai-ml-deployment/

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি