মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
28 C
Dhaka

ওটিটি প্ল্যাটফর্মে ৫০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বিকাশ এন্টারটেইনমেন্ট ফেস্টিভাল’-এ জনপ্রিয় অ্যাপ ও ওটিটি (ওভার দ্যা টপ) প্ল্যাটফর্মগুলোতে বিকাশ পেমেন্টে নির্দিষ্ট প্যাকেজে পাওয়া যাচ্ছে ৫০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিকাশ পেমেন্ট দিয়ে অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম বঙ্গো, র‍্যাবিটহোল, রেডিও জি, সিনেম্যাটিক, ইরোস নাও, লিস্টএন, হাঙ্গামা প্লে, স্বাধীন মিউজিক এবং সনি লিভ এর নির্দিষ্ট প্যাকেজ সাবস্ক্রাইব করে গ্রাহকরা এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ফেস্টিভাল-এ একজন গ্রাহক একটি প্ল্যাটফর্মে একবারই এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এই অফারের আওতায় বঙ্গোতে ৫০ টাকা, র‍্যাবিটহোলে ৯৯ টাকা, রেডিও জি-তে ২০ টাকা, সিনেম্যাটিকে ৪৯ টাকা, ইরোস নাও-এ ৪৯ টাকা, লিস্টএন-এ ৪৯ টাকা, স্বাধীন মিউজিক-এ ২০ টাকা, হাঙ্গামা প্লেতে ৯৯ টাকার প্যাকেজের পেমেন্ট বিকাশ করলে ৫০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক। পাশাপাশি, সনি লিভে ৩৩৮ টাকার প্যাকেজের পেমেন্ট বিকাশ করে ৪০% ক্যাশব্যাক উপভোগ করার সুযোগও থাকছে।

ওটিটি প্ল্যাটফর্মগুলোতে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশে পেমেন্ট দেয়া একদমই সহজ। প্রথমে ওটিটি অ্যাপে পছন্দের প্যাকেজ নির্বাচন করতে হবে। পরের ধাপে বিকাশ পেমেন্ট গেটওয়েতে বিকাশ নম্বর, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও বিকাশ পিন দিয়ে সহজেই পেমেন্ট সম্পন্ন করা যাবে। সফলভাবে পেমেন্টের সাথে সাথেই গ্রাহক বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাক পেয়ে যাবেন।

উল্লেখ্য, নিজেদের সুবিধামতো সময়ে এবং স্থানে একাধিক ডিভাইসে নিরবচ্ছিন্নভাবে খেলা, বিনোদনমূলক নাটক, চলচ্চিত্রসহ নানান ওয়েব সিরিজ দেখার সুবিধা থাকায় মানুষের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। আর বিকাশ পেমেন্টে সহজেই সাবস্ক্রাইব করার সুযোগ থাকায় ওটিটি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে দর্শকদের দৈনন্দিন বিনোদন আরো সাশ্রয়ী ও আনন্দময় হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি