বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
33.1 C
Dhaka

এলজির নতুন এই মনিটরটি একজন গেমারের প্রথম চয়েজ

টেকভিশন২৪ ডেস্ক: হাই রিফ্রেশ রেট এবং কালার এক্যুরেসির জন্য এলজি গেমারদের কাছে সবসময় একটি জনপ্রিয় নাম। কমপ্যাটিটিভ গেমিং এ সব ধরনের সুবিধা একজন গেমার যেনো পুরোপুরি পায় তাই এলজি নিয়ে আসল তাদের 24gn650-B UltraGear™ 144hz Full HD IPS Gaming Monitor.

মূলত গেমিং কে ফোকাস করে বানানো হলেও এই মনিটরটি দিয়ে আপনি অন্য প্রফেশনাল কাজও করতে পারতেন।

এটি একটি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে যার স্ক্রিন সাইজ ২৩.৮ ইঞ্চি, এবং স্ক্রিন রেজ্যুলেশন ১৯২০ x ১০৮০। মনিটরটির রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড (গ্রে টু গ্রে) । ১৬:৯ এস্পেক্ট রেশিও বিশিষ্ট মনিটরটির ব্রাইটনেস ৩০০ নিটস এবং viewing angle ১৭৮/১৭৮
এইচডিআর ১০ সমর্থিত মনিটর টির এসআরজিবি ৯৯%। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এই মনিটরটি গেমিং এ দিবে দারুন এক অভিজ্ঞতা।

একদম এক বাক্যে বলতে গেলে, প্রতি এক সেকেন্ডে স্ক্রিনের প্রতি একক ইমেজ যতবার রিফ্রেশড হয়, তাকেই ওই স্ক্রিনের রিফ্রেশ রেট বলে।
উদাহরণস্বরূপ, ১৪৪ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট বলতে বোঝায় ওই ডিসপ্লেটি প্রতি সেকেন্ডে ১৪৪ বার রিফ্রেশড হয়। যত দ্রুত বা বেশিবার ডিসপ্লে আপডেটেড বা রিফ্রেশড হয়,মনিটর স্ক্রিনও গেমারের চোখে তত বেশি স্মুথ দেখায়। হাই রিফ্রেশ রেট এর গেমিং অভিজ্ঞতা হয়ে যায় খুবই স্মুথ।

মনিটরটি তে ব্যবহার করা হয়েছে AMD FreeSync Premium Technology. অর্থাৎ আপনি যদি AMD গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকেন তাহলে এই freesync টেকনোলজির জন্য খুব ই মিনিমাম স্ক্রিন টিয়ারিং এবং ডিসপ্লে ল্যাগ পাবেন।

ব্ল্যাক স্ট্যাবিলাইজার এর মাধ্যমে আপনি অন্ধকার যায়গাগুলোতে ক্লিয়ার কিছু লাইটিং পাবেন যা আপনাকে র্ফাস্ট পার্সন শ্যুটিং গেমগুলোতে লুকানো স্নাইপারদের সহজেই চিহ্নিত করতে সাহায্য করবে।

মনিটরটিতে ২ টি এইচডিএম আই ২.০ এবং একটি ডিসপ্লে পোর্ট ১.৪ রয়েছে কানেক্টর হিসেবে।

৩ বছরের warranty সহ মনিটরটির দাম ২৭,৫০০ টাকা। মনিটর টি পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ড এর যেকোন শাখায় এবং অনুমোদিত সকল ডিলার হাউজে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি