শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
26.9 C
Dhaka

এমএফএস এর অপব্যবহার রোধে জেলা পুলিশ-বিকাশের কর্মশালা এবার রাজবাড়ীতে

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আর্থিক সেবাটি যাতে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে রাজবাড়ী জেলার শতাধিক বিকাশ এজেন্ট ও জেলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী  জেলা পুলিশ এর সার্বিক সহযোগিতায় পৌর ভবনে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এডিশনাল আইজিপি ও বিকাশ এর উপদেষ্টা ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি। এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশ এর হেড অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম; রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) শাহনেওয়াজ রাজু, বিপিএম-সেবা, পিপিএম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় সদস্য এবং এমএফএস এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ এই কর্মশালায় অংশগ্রহণ করেন রাজবাড়ী জেলার শতাধিক বিকাশ এজেন্ট। আর্থিক খাতে অপরাধমূলক কর্মকান্ড ও অপব্যবহার ঠেকাতে এবং কমপ্লায়েন্স মেনে যথাযথ পদ্ধতিতে এমএফএস এর ব্যবহার নিশ্চিত করতে বিকাশের উদ্যোগে দেশজুড়ে ধারাবাহিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এবার রাজবাড়ীতে এই কর্মশালা অনুষ্ঠিত হলো।

কর্মশালায় এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধসমূহ, অপরাধী চক্র চিহ্নিতকরণের উপায় এবং অপব্যবহার রোধে বিকাশ এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এমএফএস সেবার অপব্যবহার রোধে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে কিভাবে তথ্য দিয়ে সহায়তা করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি