মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
25 C
Dhaka

এফ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে নুসরাত ও সিয়াম

টেকভিশন ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড অপো তাদের এফ সিরিজের স্মার্টফোনের অনন্য ক্যামেরার জন্য বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করেছে। অপো তরুণদের ক্ষমতায়নে বিশ্বাস করে এবং আসন্ন এই স্মার্টফোনের পণ্যদূত হয়েছেন নুসরাত ফারিয়া মাজহার এবং সিয়াম আহমেদ। দুজনই তাদের কঠোর পরিশ্রম এবং গ্ল্যামারের সঙ্গে এই প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন।

প্রাথমিকভাবে অপো দেশের বাজারে এফ ওয়ান, এফ ওয়ান প্লাস এবং এফ ওয়ান এস নিয়ে আসে এবং সফলভাবে তরুণ প্রজন্মের মাঝে সাড়া ফেলে। এরপর গ্রুপ সেলফির জন্যে ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়াল সেলফি ক্যামেরা নিয়ে আসে এফ থ্রি এবং এফ থ্রি প্লাস। ক্রমবর্ধমান জনপ্রিয়তার ফলে ২০১৭ সালে ফেস-আইডি এবং বৃহত্তর ডিসপ্লের সঙ্গে এফ ফাইভ এবং এফ ফাইভ ইয়ুথ আনে অপো। পরবর্তীতে, চমৎকার কালার কোয়ালিটি ও এআই সেলফি ক্যামেরার এফ সেভেন এবং এফ সেভেন ইয়ুথ লঞ্চ করা হয়।

তরুণ প্রজন্মকে নেটফ্লিক্সসহ সব রকমের ভিডিও কন্টেন্ট উপভোগে আনন্দ জোগাতে চোখ ধাঁধানো ওয়াটারড্রপ নচ, ৯৩.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ২৫ মেগাপিক্সেলের ক্লিয়ার সেলফি ক্যামেরার এফ নাইন ও এফ নাইন প্রো লঞ্চ করে অপো। ২০১৯ এ এফ ইলেভেন এবং এফ ইলেভেন প্রো ফোন দুটোতে আনা হয় চমৎকার পোর্ট্রেট ক্যামেরা।

গত কয়েক বছরে অপো তাদের এফ সিরিজের ফোনগুলোর অনেক উন্নতিসাধন করেছে এবং বাংলাদেশসহ সারা বিশ্বে এই সিরিজের ফোনগুলোর একটি বিশাল ফ্যান বেস তৈরী হয়েছে। এ বছরের প্রথম প্রান্তিকে ৮ গিগাবাইট র‍্যাম, ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ভোক ৩.০ ফ্ল্যাশ চার্জিং সঙ্গে শক্তিশালী এফ ফিফটিন লঞ্চ করে অপো। স্মার্টফোনটি তরুণদের মাঝে তাৎক্ষণিকভাবে জনপ্রিয়তা লাভ করে।

এফ সিরিজের জয়যাত্রায় নতুন মাত্রা দিতে এই সিরিজের আরেকটি শক্তিশালী ডিভাইস নিয়ে আসছে অপো, যা স্মার্টফোন উৎসাহীদের চমৎকার মোবাইল ফটোগ্রাফি এবং অসাধারণ পারফরম্যান্স দেয়ার পাশাপাশি একটি ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি