সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

এগিয়ে যাচ্ছে স্টার্টআপদের নিয়ে বিসিসি’র “ফুড ফর ন্যাশন” প্ল্যাটফর্ম

সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময় থেকেই দেশের তথ্য ও  প্রযুক্তিকে কাজে লাগিয়ে “ফুড ফর ন্যাশন” নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”।

স্টার্টআপ বাংলাদেশ- আইডিয়া প্রকল্পের এই প্লাটফর্মে সংযুক্ত হয় বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তিভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান। দেশের কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কৃষি পন্য সংগ্রহ ও সরবরাহ করার উদ্যোগ নেয় এই প্ল্যাটফর্মটি। এই কার্যক্রমের প্রথম থেকেই চালডাল, ট্রাক লাগবে, ডিজিটাল আড়ৎদারসহ অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

চলমান কার্যক্রমের অংশ হিসেবে “ডিজিটাল আড়ৎদার” কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে শনিবার, ৯ মে ২০২০ সকালে মনিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন সাপের চান গ্রামের কৃষকদের মাঠ থেকে সরাসরি কৃষি পন্য সমূহ (যেমন: কাচা মরিচ ঢেড়শ, শশা, ঝিংগা, চাল কুমড়া, করলা ইত্যাদি) ঢাকার কাওরান বাজার মূল্যে ক্রয় করে দেশের অনলাইন মার্কেটিং শপ চালডাল, সুপারশপ মিনাবাজারে সরবরাহ করে। এর ফলে কৃষকগণ ফসলের জমিতেই ঢাকার মূল্য পাচ্ছে ও এতে তাদের শ্রম ঘন্টা সাশ্রয় হচ্ছে, পরিবহন খরচও লাগছে না এবং একই সাথে মধ্যসত্বভোগীর দৌড়াত্ব না থাকায় কৃষকরাও অত্যন্ত খুশী। “ডিজিটাল আড়ৎদার” এর কার্যক্রমে সরকারের ডাক বিভাগ তাদের পরিবহন বিনা মূল্যে প্রদান করেন। এর ফলে কৃষকের ফসল জমি থেকে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যাবে আরো সহজে।

লকডাউনে বিনা মাশুলে রাজধানীতে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। ঢাকায় বেইলী রোডে তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার থেকে কৃষকবন্ধু ডাক সেবার উদ্বোধন করেন। এ করোনা কালীন সময়ে ডাক বিভাগ তাদের এই পরিবহন সেবাটি অব্যাহত রেখে সহোযোগিতা করবেন বলে তিনি জানান এবং একই সাথে এই প্রকার উদ্যোগ নেওয়ায় তিনি শুভকামনা জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের কৃষি উৎপাদনকে সচল ও সজিব রাখতে এবং কৃষি উৎপাদনের মধ্য দিয়ে দেশে যাতে খাদ্য সংকট না হয় সেজন্য কৃষিখাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ডাক বিভাগের পক্ষ থেকে আমরা এই অভিপ্রায় বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই। আমরা উপলব্ধি করছি যে, লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে কৃষক সবচেয়ে বেশী বিপন্ন অবস্থায় আছে। কৃষক পন্য উৎপাদন করছে কিন্তু এই পণ্য বাজারজাত করতে পারছেন না। শাকসবজি পচনশীল পণ্য দীর্ঘ দিন ধরেও রাখা যায় না। প্রান্তিক পর্যায়ের কৃষকদের বিদ্যমান সংকটে বিনা মাশুলে রাজধানী ঢাকায় পণ্য পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার আমরা চেষ্টা করছি।

অনুষ্ঠানে ঢাকা থেকে অনলাইনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর-উর-রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এই সময় ভিডিও কনফারেন্সিংয়ে সংযুক্ত ছিলেন। “ডিজিটাল আড়ৎদার” এর এই কার্যক্রমে মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন ফাউন্ডার নূরূন নাহার, কো ফাউন্ডার কামরুল আহসান।

আরো উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক (ডাক) এস এম হারুনুর রশীদ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (পোস্টাল ডিভিশন ডাক, ঢাকা) মোঃ মাসুদ পারভেজ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (সিনিয়র পোস্ট মাস্টার, ঢাকা জিপিও) খন্দকার শাহীনুর সাব্বির, হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, ডাক অধিদপ্তরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল শাখা কর্মকর্তা (পরিকল্পনা) শংকর কুমার চক্রবর্তী,  নগদের হেড অব মার্কেট ডেভেলপমেন্ট মোঃ সোলায়মান সুখন সহ আরো অনেকে।

আইডিয়া প্রকল্পের আওতাধীন বিভিন্ন স্টার্টআপদের সেবা সমূহ সমন্বয় করে দেশের এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণে বিশেষ কৌশল গ্রহণ করছে “স্টার্টআপ বাংলাদেশ” এর ব্যানারে আইডিয়া প্রকল্প। স্টার্টআপদের নিয়ে গঠিত এই নতুন প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি