বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
32.7 C
Dhaka

এক বছর মেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছে মটুল বাংলাদেশ ও পাঠাও

টেকভিশন২৪ ডেস্ক: দেশের রাইড-শেয়ারিং পরিষেবাকে আরও সহজতর ও নির্ভরযোগ্য করতে চুক্তি স্বাক্ষর করেছে বিখ্যাত লুব্রিকেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান মটুল বাংলাদেশ ও শীর্ষস্থানীয় রাইড-শেয়ারিং পরিষেবা পাঠাও লিমিটেড। রাইডার ও যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিতে এই চুক্তিটি দুটি প্রতিষ্ঠানের মাঝে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

মোটরসাইকেল ও গাড়ির জন্য যেসব পাঠাও রাইডাররা মটুল লুব্রিকেন্টের উপর আস্থা রাখে, তাদের জন্য এই চুক্তিটি বিশেষ সুবিধা নিশ্চিত করবে। এক বছর মেয়াদী এই চুক্তিটি মটুল এবং পাঠাও উভয় প্রতিষ্ঠানের জন্য গুরুত্ব বহন করে।  

এই চুক্তির আওতায় পাঠাও রাইডারদের যানবাহনের উন্নত কর্মক্ষমতা এবং সুরক্ষা নিশ্চিত করবে উচ্চ মানের লুব্রিকেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান মটুল বাংলাদেশ। মটুল পণ্যগুলো ব্যবহারে পাঠাও রাইডাররা এখন তাদের রাইডিং অভিজ্ঞতাকে বৃদ্ধির পাশাপাশি ইঞ্জিন রক্ষণাবেক্ষণে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে।

মটুল বাংলাদেশের সিইও এসকে. নূর-উল-আলম বলেন, “আমরা পাঠাও-এর সাথে এই অংশীদারিত্বে যোগদান করতে পেরে আনন্দিত। শীর্ষস্থানীয় লুব্রিকেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে মটুল সকলের কাছে সমাদৃত। এই চুক্তির ফলে পাঠাও-এর রাইডাররা আমাদের লুব্রিকেন্টের দক্ষতা সম্পর্কে আরও জানতে ও বুঝতে পারবেন।”

এই সহযোগিতার বিষয়ে উৎসাহ প্রকাশ করে ফাহিম আহমেদ, পাঠাও-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বলেন, “মটুলের সাথে এই অংশীদারিত্বের লক্ষ্য আমাদের রাইডারদের সর্বোচ্চ সুবিধার আওতায় নিয়ে আসা। পাঠাও সবসময় রাইডারদের সুযোগ সুবিধার প্রতি সজাগ দৃষ্টি রাখে এবং সেরা সল্যুশন দেওয়ার চেষ্টা করে। এছাড়াও, মটুল লুব্রিকেন্ট ব্যবহার করে আমাদের রাইডাররা যানবাহন রক্ষণাবেক্ষণে সুনিশ্চিত থাকবে বলে আমরা আশাবাদী।” 

মটুল বাংলাদেশ-এর সিইও এস.কে. নূর-উল-আলম, হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন, পাঠাও বাংলাদেশ-এর মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট আবরার হাসনাইন, সিনিয়র পিআর বিশেষজ্ঞ মোঃ ফয়েজ, ব্র্যান্ড পার্টনারশিপ-এর সিনিয়র এক্সিকিউটিভ মিনহাজুল হাসান-সহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি