শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
29 C
Dhaka

এক্সট্রিম স্পিকারের বৈচিত্রময় ১৭টি মডেল বাজারে ছাড়ল স্মার্ট

টেকভিশন২৪ডেস্ক : একটা সময় স্পিকার কেবল কম্পিউটার এর সাথে ব্যবহৃত হতো, কিন্তু এখন স্পিকার অনেকটা আমাদের লাইফস্টাইলের অংশ হয়ে গেছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে স্পিকার ঘরের ডেকোরেশন বর্ধনেও ভূমিকা রাখছে।

বাসায় বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের স্পিকার ব্যবহার হচ্ছে যেমন: ডেস্কটপ পিসি, ল্যাপটপ, টিভি, অনলাইন ক্লাস, আউটিং, ক্যাম্পিং, উৎসব কিংবা পার্টি, প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন অনুযায়ী নিত্য নতুন ডিজাইনের স্পিকার ব্যবহার হচ্ছে এবং এই সকল ধরনের প্রয়োজন কে মাথায় রেখেই স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাজারে নিয়ে এসেছে এক্সট্রিম ব্রান্ডের নতুন স্পীকার লাইনআপ।

নতুন এই লাইনআপে রয়েছে সর্বমোট ১৭ মডেল। বাংলাদেশের বাজারে ইউজারদের চাহিদার কথা বিবেচনা করে প্রতিটি মডেল প্রস্তুত করা হয়েছে। তাছাড়াও পূর্বে স্পিকারগুলোর মডেল নাম্বার দিয়ে পরিচয় করানো হলেও এবার নতুন প্রতিটি মডেলের জন্য পৃথক নাম করন করা হয়েছে।

নতুন ১৭টি মডেলের নাম হচ্ছে ফ্যান্টম, তুফান, রিও, রক, বোল্ট, জুপিটার, ফ্ল্যাশ, উইলো, সারগাম, ট্রায়ো, স্পার্টা, টাইগার, চিল, জলসা, ম্যাক্সিম, ডুয়ো এবং সিসিলি। বৈচিত্র্যময় নামের এসব স্পিকারগুলোর ফিচারও যথেষ্ঠ বৈচিত্র্যময়। উডেন ডিজাইনে তৈরি এসব স্পিকারের প্রায় সবগুলোতেই থাকছে এফএম, ব্লুটুথ, রিমোর্ট কন্ট্রোল,  ডিসপ্লে স্ক্রীন, উইএসবি এবং এসডি কার্ড ব্যবহারের সুবিধা।

মডেলভেদে ইউজারগন  ট্রলি, মাইক, এবং পার্টি লাইটের মত ফিচার উপভোগ করতে পারবেন। এসব স্পিকারের খুচরা মূল্য সর্বনিম্ন ৩,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২,০০০ টাকার মধ্যে নির্ধারন করা হয়েছে।

প্রতিটি স্পিকারেই থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা।  

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি