সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

‘এক্সট্রা’ দিতে অনলাইন শপিং সেলেক্সট্রার যাত্রা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গেজেট নির্ভর (মোবাইল ও কনজুমার ইলেকট্রনিক্স পণ্য) নতুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘সেলেক্সট্রা শপ’র (https://www.salextra.com.bd/) যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যে নতুন এ অনলাইন শপিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। মোবাইল ব্র্যান্ড টেকনো পাওয়ার্ড অনুষ্ঠানটি সেলেক্সট্রা শপ-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

নতুন এ অনলাইন শপিং প্ল্যাটফর্মের উদ্বোধন করে প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চৌধুরী ফাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন- সেলেক্সট্রার সিনিয়র ম্যানেজার সুভাশিস রয়, হেড অব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস সাইফুল ইসলাম। গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গায়ক অবন্তি সিঁথি এবং মেজবাহ বাপ্পী।

দেশে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছে সেলেক্সট্রা, যারা সারাদেশব্যাপী অনলাইন শপিংয়ের উপর্যুক্ত অভিজ্ঞতা দেবে। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে পণ্য সরবরাহ করছে, যেমন: কনজুমার ইলেকট্রনিক্স, স্মার্ট ও ফিচার ফোন, বিভন্ন ধরনের গেজেটস, আইওটি ডিভাইস এবং বাসার স্মার্ট ডিভাইস। সেলেক্সট্রা সব সময় গ্রাহকদের বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের পণ্য, প্রতিযোগীতামূলক বাজার দর, বিভিন্ন অফার/ডিসকাউন্ট, দেশব্যাপী দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি, সহজ উপায়ে মূল্য পরিশোধ এবং যত্নশীল কাস্টমার সার্ভিসসহ সেরা অফারটি দেওয়ার চেষ্টা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলেক্সট্রা শপ’র সহ প্রতিষ্ঠাতা ও সিইও চৌধুরী ফাহরিয়ার বলেন, ‘বর্তমানে অনলাইন ক্রেতারা পণ্য কিনে বিবিধ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা ওইসব সমস্যা সমাধানে সবচেয়ে গুরুত্ব দেব, যেমন: অতিরিক্ত মূল্য রাখা, পণ্য সরবরাহে বিলম্ব হওয়া এবং নন রেসপনসিভ গ্রাহক সেবার মতো সমস্যা দ্রুত সমাধানে কাজ করবো। এগুলোই মূলত কাস্টমারদের অসন্তুষ্ট করে এবং অনলাইন থেকে পণ্য ক্রয় করতে নিরুৎসাহিত করে। আমাদের প্রধান লক্ষ্য থাকবে সঠিক উপায়ে একটা ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে কাস্টমারদের ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং ব্র্যান্ডগুলো সহজেই কাস্টমারদের দৌরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারবে।’

সেলেক্সট্রা শপ ইতোমধ্যে সফলতার সাথে উদ্বোধনী ক্যাম্পেইন ‘গেট এক্সট্রা’ সম্পন্ন করেছে। এই ক্যাম্পেইনের আওতায় কাস্টমাররা ’৫০ টাকায় স্মার্টফোন’ এবং ’১৬ টাকায় ফিচার ফোন’ প্রতিযোগীতায় অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেলেক্সট্রার ঊর্ধ্বতন কর্মকর্তারা র‌্যাফেল ড্রয়েরর মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি