বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
32.3 C
Dhaka

এআই ব্যবহার করে ভুয়া ফোন কল

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন আদালতে নিজের কিশোরী মেয়ের জীবন ভিক্ষা চাওয়ার ভয়ঙ্কর মুহূর্তের বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একজন মা।

ওই মায়ের সাক্ষ্য অনুসারে, এক অজানা ব্যক্তি তার মেয়ে ক্ষতি করার হুমকি দিয়ে ৫০ হাজার ডলার মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে তিনি জানতে পারেন, এটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত একটি ‘ভয়েস স্ক্যাম’।

মানবাধিকার ও আইন বিষয়ক ‘সিনেট জুডিশিয়ারি সাবকমিটি’র কাছে এআই’র ক্ষতি করার সক্ষমতা নিয়ে মঙ্গলবার সাক্ষ্য দেন জেনিফার ডিস্টেফানো। পাশাপাশি, দিন দিন বাড়তে থাকা এই ধরনের কল জালিয়াতির বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তিনি।

‘প্রিয়জনের কণ্ঠস্বর নকলের মতো কারণে এআই নিয়ে সন্দেহ ও ভয় তৈরি হচ্ছে। এর মাধ্যমে আমাদের সামাজিক কাঠামোর মূল ভিত্তিতেই বড় ধরনের ক্ষতি হচ্ছে অথচ এটি নিয়ে কখনও প্রশ্ন তোলা হয়নি’—বলেন ডিস্টেফানো।

ডিস্টেফানো এই কল জালিয়াতির ভুক্তভোগী হন জানুয়ারিতে। সে সময় এক অপরিচিত নাম্বার থেকে আসা কল ধরার পর নিজের ১৫ বছর বয়সী মেয়ের কান্নার আওয়াজ শুনতে পান তিনি।

‘মা, আমি ভুল করে ফেলেছি।’—মেয়ের কান্নাঝড়া কণ্ঠের বর্ণনা দিতে গিয়ে বলেন তিনি। পরবর্তীতে ফোনে মেয়ের কাছে ঘটনা জানতে চাইলে এক অজানা ব্যক্তির কণ্ঠ শুনতে পেয়ে তিনি চমকে উঠেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।

‘তাত্ক্ষণিকভাবেই ওকে চিত্কার করে এক ব্যক্তিকে বলতে শুনি ‘মাথা পেছনে দিয়ে নীচে শুয়ে পড়’।’

ডিস্টেফানোর মেয়েকে ‘নেশায় আসক্ত করে নিজের ইচ্ছামতো নিপীড়ন চালানোর’ পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কাউকে কল দিলে তাকে মেক্সেকোতে ফেলে রেখে আসার হুমকিও দেয় অপরিচিত লোকটির কণ্ঠ। এর পাশাপাশি, ১০ লাখ ডলারের মুক্তিপণও দাবি করেন তিনি।

‘আমি প্রথমে ওকে বিশ্বাস করিনি, কারণ আমি মাত্রই মেয়ের সঙ্গে কথা বলেছি। আর আমি নিশ্চিত ছিলাম, এটা ওরই কণ্ঠ আর কান্না ছিল।’ —বলেন ডিস্টেফানো। পরবর্তীতে নিজে ফোন করে সন্তানের সঙ্গে কথা বলার পর পুরো ঘটনাটি বুঝতে পারেন তিনি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি