বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

“উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার”, উদ্যোক্তা মহাসম্মেলনে মন্ত্রী মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ ডেস্ক: “চাকরী করবো না চাকরী দেব” এই স্লোগানকে সামনে রেখে গত ১৫৩১ দিন ধরে টানা চলা প্রশিক্ষন প্লাটফর্ম “নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন” এর আয়োজনে সম্প্রতি মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো “উদ্যোক্তা মহাসম্মেলন ২০২২”।

নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদের সভাপতিত্বে আয়োজনের প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

উদ্যোক্তা মহাসম্মেলন

জানা গেলো, এই প্লাটফর্ম ৬৪ টি জেলা ও ১৮টি দেশ থেকে পাঁচ হাজার তরুণ উদ্যোক্তাদের এই সম্মেলনে অংশ নিয়েছেন। তন্মধ্যে ১২৫ জন উদ্যোক্তার পণ্য প্রদর্শন হয়েছে এই আয়োজনে! সারা পৃথিবীতে টানা হতে যাওয়া প্রশিক্ষন ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার মধ্যে এটি দীর্ঘতম। ছয় লক্ষের  বেশী তরুণ তরুনী ১৭টি ব্যাচের মধ্যে টানা ৯০ দিন করে বিনামূল্যে কোনো ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছ এই প্লাটফর্ম থেকে। আয়োজনটিতে বিভিন্ন দেশ ও জেলার উদ্যোক্তাদের কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়!

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,” আমি অভিভূত। বাংলাদেশের উদ্যোক্তাদের এই এগিয়ে যাওয়ার গল্প আমাদের সবাইকে বেশ অনুপ্রাণিত করছে, আমি এই ফাউন্ডেশনের সাথে সবসময় থাকবো।”

মন্ত্রী আরো বলেন, “আপনারা তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি,আপনাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে দেশ। আমরা যখন সরকারী সফরে বিদেশ যাই,তখন বিভিন্ন দেশের অফিসিয়ালরা আমাদের দেশের তরুণদের বেশ প্রশংসা করে।তারা বলে আপনাদের কাজের জন্যই বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বমঞ্চে দাড়িয়ে আছে!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের নিয়ে কাজ করতে বেশ পছন্দ করেন। বিশেষত উদ্যোক্তাদের জন্য তিনি সবসময়ই অনেক বেশী উদার। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে কিভাবে তরুণদেরকে আরো বেশি ব্যবসা বান্ধব করা যায়,তা নিয়ে তিনি প্রতিনিয়ত নির্দেশনে দিয়ে যাচ্ছেন”

আয়োজনে দিনভর উদ্যোক্তাদের জন্য বিভিন্ন বিষয়ে সেশান নেন বিশেষ অতিথি হিসেবে এসোসিও (বাংলাদেশ) এর ফার্স্ট চেয়ারম্যান আবদুল্লাহ্ কাফি,  এসবি টেক & এসবিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান সোনিয়া বশির কবির, জনপ্রিয় চিকিৎসক ডা.  জাহাঙ্গীর কবির, দৈনিক প্রথম আলোর হেড অফ ইয়ুথ পোগ্রাম মুনির হাসান, ইও বাংলাদেশের প্রেসিডেন্ট মাইক কাজী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, নগদের চিফ পাবলিক এফেয়ার্স অফিসার সোলায়মান সুখন, Ranks এফসি প্রোপার্টিজ লিঃ এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, দারাজের সিওমও তাজদীন হাসান। সেশান গুলোতে তারা উদ্যোক্তাদের জন্য নানা বিষয়ে পরামর্শ দেন এবং সকল বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে এই উদ্যোগের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, “আজকে প্রমান হয়ে গেলো আরেকবার আমাদের প্লাটফর্মের শক্তি, আমরা নিয়মিত প্রশিক্ষন কাজ চালিয়ে যাবো। বিগত সময়ের মত একদিনের জন্যেও বন্ধ থাকবেনা উদ্যোক্তাদের এই প্রশিক্ষনের বিশ্ব ইতিহাস৷ আমরা ইতোমধ্যেই বৈশ্বিক স্বীকৃতিও পেয়েছি,  কাজ করে যাবো ভবিষ্যতের জন্য।”

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি