মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন শাকিলুর রহমান

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: টেলিপ্রেস আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন তরুন সাংবাদিক ও উদ্যোক্তা শাকিলুর রহমান। ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ে বিশেষ অবদান রাখায় তাকে বেস্ট আইকনিক সম্মাননা দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট নারী ব্যক্তিত্ব রুবাবা দৌলা। পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শাকিলুর রহমান। তিনি বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা জোগায়। আর স্বীকৃতি সব সময়ই আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়। কৃতজ্ঞতা জানাই আয়োজকদের কে, আমাকে যোগ্য মনে করার জন্য।

ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ে এটা আমার দ্বিতীয় সম্মাননা। ডিজিটাল মিডিয়া নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতে চাই। কারণ আমি এই কাজটিকে ভালোবাসি।’ শাকিল ছাড়াও শোবিজের অনেকেই এই পুরস্কার পান। এই তালিকায় ছিলেন অপু বিশ্বাস, সিয়াম, বিদ্যা সিনহা মিম, আফরান নিশো, জিয়াউল হক পলাশ, মেহজাবীন, কেয়া পায়েল প্রমুখ।

উল্লেখ্য, বর্তমানে এসএ টিভিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ও ডিজিটাল মিডিয়া বিভাগে কর্মরত আছেন শাকিলুর রহমান। ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডের’ আয়োজন করে পিএইচ এন্টারটেইনমেন্ট ও রিয়েল হিরো’জ এক্সপো অ্যান্ড কমিনিউকেশন।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি