বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

উই এর উদ্যোক্তাদের জন্য সরকারের দ্বার উন্মুক্ত – প্রতিমন্ত্রী পলক 

টেকভিশন২৪ ডেস্ক : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর আয়োজনে বায়ার সেলার মিট এর সমাপনী হয়েছে শনিবার বিকেলে। 

আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন উই এর গ্লোবাল এডভাইজর ও সিল্কক গ্লোবাল এর সিইও সৌম্য বসু, উই এর উপদেষ্টা জাহানুর কবির সাকিব, উই এর ডিরেক্টর শেখ লিমা এবং উই প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।

প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক বলেন, “উই এর বিএসএম এর মত উদ্যোগগুলোর প্রাতিষ্ঠানিক রুপ আসবে ভবিষ্যতে, উই এর সদস্যদের জন্য টেকনোলজি, ট্রেনিং, ট্রেড লাইসেন্স, ট্রান্সেকশন এবং সবাইকে এক করে কাজ করাটা ভীষণভাবে জরুরী।”

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, আমাদেরশেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত যাতে ব্যবহার করতে পারে উই সদস্যরা সেটা নিয়ে কাজ চলছে। দেশের ৫৫০ টি ডিজিটাল সার্ভিস এম্পলয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার হতে যাচ্ছে যার মাধ্যমে উই উদ্যোক্তারা কাজ সহজে করতে পারবেন। ৬৪ টি জেলায় আইটি ইনকিউবেশন সেন্টার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, একশপ /একপে এর মাধ্যমে উই এর সদস্যরা ব্যবসায় করতে পারবেন। 

প্রতিমন্ত্রী পলক এসময় উই এর মাধ্যমে লজিস্টিকস সেবা চালুর ঘোষনা ও সহজতর করার সম্পর্কে জানান। তিনি জানান, উই এর মাধ্যমে ২০০০ উদ্যোক্তাকে অনুদান দেয়া হচ্ছে ৫০ হাজার টাকা করে। আমি উই এর থেকে ১০০ জনের তালিকা নিবো যাদের ২৫ লাখ টাকা পর্যন্ত মাত্র ৪% সুদে বিশেষ বিনিয়োগ করবে আইটি ডিভিশন।

এসব ঘোষনায় উচ্ছসিত উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা জানান, “আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জন্য এতগুলা সুযোগ সৃষ্টি করাতে। পলক ভাই আমাদের অভিভাবক হিসেবে যেভাবে উই কে সাপোর্ট করে যাচ্ছেন প্রথম থেকে এটা আমাদের জন্য বড় আনন্দের এক খবর। আমি ভীষন আনন্দিত। ভবিষ্যতেও বিএসএম এর মত আয়োজন করবো প্রতিনিয়ত।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি