শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
30.1 C
Dhaka

উই এর আয়োজনে বি এস এমের উদ্বোধন করেন বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর

টেকভিশন২৪ ডেস্ক: ৩ দিন ব্যাপী Textile Buyer Seller Meet 2021 এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ।
 
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গেষ্ট অফ অনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত  ভারতীয় হাই-কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাই স্বোয়ামী।
 
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা,উই এর উপদেষ্টা জাহানুর কবির সাকিব, বৈশ্বিক উপদেষ্টা সিল্কক গ্লোবাল এর সিইও সৌম্য বসু।
 
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর সকল কাজকে সমর্থন করি। আপনারা যেভাবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান, সেটা দারুণ ব্যাপার। উই কালারফুল ফেস্টের উদ্যোগ, বায়ার সেলার মিটআপ এর মত উদ্যোগগুলো ভীষন প্রয়োজনীয়। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ভবিষ্যতে এধরণের উদ্যোগ গুলোর সাথে থাকবো।
 
ভারতীয় হাইকমিশনার তার বক্তব্যে বলেন, “আমি ভীষন আনন্দিত আজকে এরকম একটি আয়োজনে যুক্ত হতে পেরে। বাংলাদেশী নারী উদ্যোক্তাদের এরকম উদ্যোগে দেশী বিদেশী বিভিন্ন বড় উদ্যোক্তাদের অংশগ্রহন সেক্টরটিকে আরো বড় ক্ষেত্র দিতে পারবে। উই এর সাথে ফুড সেফটি নিয়ে আমরা কাজ করবো।”
 
এবারের বায়ার সেলার মিট এর মাধ্যমে এক্সপোর্টার ও বায়ার  এক্সপোর্ট সংক্রান্ত আলোচনায় অংশ নিচ্ছেন। দেশীয় পণ্যের উন্নয়নে উই এর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন অতিথিরা, রাজশাহী সিল্ক এর প্রচার-প্রসার সম্পর্কেও কাজের উঠে আসে।
 
উই এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, আমাদের এবারের বি এস এম এ ২০০জন সেলার ও ২৫ জন বায়ার জুম প্লাটফর্ম এর মাধ্যমে যুক্ত হবে। সমাপনী আয়োজনে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি যুক্ত হবেন। এই আয়োজনের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই বিশ্বমার্কেটে বাংলাদেশী পণ্যের বাজার বিস্তৃত করতে।”

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি