রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

উইটসা অ্যাওয়ার্ড পেলো এটুআই এবং উই

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তির অন্যতম বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি ২০২৩) তৃতীয় দিনে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ এস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লইমেন্ট অ্যান্ড এন্ট্রপ্রেনারশিপ-এনআইসিই’ এবং ‘মুক্তপথ – এনশিউরিং ই-লার্নিং ফর অল’ প্রকল্পের জন্য উইটসার ডিজিটাল অপোরচুনিটি/ ইনক্লুশন অ্যাওয়ার্ড ও ই-এডুকেশন অ্যান্ড লার্নিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এছাড়াও  বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে বিপুল সংখ্যক প্রকল্পের মধ্যে এটুআই এর প্রকল্প দুইটি এবং উইম্যান ইন টেক এ ‘উই’ শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে এই সম্মাননা অর্জন করে। ‘এনআইসিই এবং মুক্তপথ’ প্রকল্প দুইটি নিজ নিজ ক্ষেত্রে বিশ্বব্যাপী এক অনন্য দৃষ্টান্ত।

০৫ অক্টোবর বৃহস্পতিবার মালয়েশিয়ার কুচিং সারওয়াক এর বর্নেও কনভেনশন সেন্টার কুচিং এ (বিসিসিকে) ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ  উইম্যান অ্যান্ড ই-কমার্স (উই) ’ উইম্যান ইন টেক অ্যাওয়ার্ড অর্জন করে।

উইটসা অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ, দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (পিকম) এর চেয়ারম্যান অং চিন সিয়ংসহ অন্যান্য অতিথিরা মঞ্চে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। এটুআই এর পক্ষে অ্যাওয়ার্ড গ্রহন করেন জিনিয়া জেরিন এবং এলাভি জামান দিশা।

ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। বিশ্ব তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। দেশে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের বিশ্ব সংগঠন উইটসার একমাত্র সদস্য। তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে উইটসার এই বিশ্ব সম্মাননার জন্য প্রতিবছর বিসিএস মনোনয়ন প্রদান করে।

বাংলাদেশের সাফল্যে অভিনন্দন জানিয়ে উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ বলেন, তথ্যপ্রযুক্তিতে খাতে অল্প সময়ে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রসর হওয়া নিঃসন্দেহে গৌরবের। নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে সারাদেশে প্রযুক্তি সেবা পৌঁছে দেয়ার জন্য এটুআই এবং তরুণীদের প্রযুক্তির প্রতি আগ্রহী করে উদ্যোক্তা গড়ে তুলতে উইম্যান অ্যান্ড ই-কমার্স (উই) এর প্রতি অভিনন্দন জ্ঞাপন করছি। বৈশ্বিক এই সংকটময় মুহুর্তে প্রযুক্তির উৎকর্ষতা আমাদের সমস্যা মোকাবেলার হাতিয়ার হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।

উইটসা অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, বিসিএস প্রযুক্তি সংগঠনগুলোর অভিভাবক হিসেবে বরাবর কাজ করে আসছে। দেশের উদ্ভাবন এবং কার্যকর প্রকল্পকে উইটসার কাছে ঠিকমতো উপস্থাপন করতে বিসিএস সর্বদা বদ্ধ পরিকর। এটুআই এবং উই এর অর্জন দেশের প্রযুক্তিখাতকে গৌরবান্বিত করেছে। দেশের প্রযুক্তি খাতকে বিশ্বে সমাদৃত করতে বিসিএস সবসময় কাজ করে আসছে এবং আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজি (ডব্লিউসিআইটি ২০২৩) ০৩ থেকে ০৫ অক্টোবর মালয়েশিয়ার কুচিং সারওয়াক এর বর্নেও কনভেনশন সেন্টার কুচিং (বিসিসিকে) অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি