বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

ঈদ ও রমজান উপলক্ষ্যে জিপিস্টার গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক : রমজান ও ঈদকে আরো আনন্দময় করতে জিপিস্টার গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে দেশের স্মার্ট কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। গ্রামীণফোনের সকল কার্যক্রমের মূলেই রয়েছে গ্রাহক-কেন্দ্রিকতা। এরই ধারাবাহিকতায় উৎসবের মুহূর্তগুলোকে প্রাণবন্ত করতে দেশব্যাপী বিভিন্ন ক্যাটাগরির সাত হাজারেরও বেশি প্রখ্যাত আউটলেটের সাথে চুক্তি করেছে গ্রামীণফোন।

এ চুক্তির আওতায়, গ্রাহকরা গ্রোসারি, রেস্তোরাঁ, ভ্রমণ, ফ্যাশন, ইলেকট্রনিক্স এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরি সেবা বা পণ্য কেনাকাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রামীণফোনের প্রতি জিপিস্টার গ্রাহকদের আস্থা ও ভালোবাসার স্বীকৃতি হিসেবেই এই ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।

এই ক্যাম্পেইনের আওতায় জিপিস্টার গ্রাহকরা সিক্স সিজনস, সেরিনা, মিডোরি বাই লেকশোর, লেকশোর বনানীসহ ২০টির বেশি রেস্তোরাঁয় বাই ওয়ান গেট ওয়ান, গেট টু অথবা গেট থ্রি অফার উপভোগ করতে পারবেন। এছাড়াও আমারি ঢাকা, ওয়েস্টিন, শেরাটন, ইন্টারকন্টিনেন্টাল, হলিডে ইন, বেস্ট ওয়েস্টার্ন প্লাস, ক্রাউন প্লাজা, রেডিসন ব্লু, ওয়েল পার্ক এবং গ্র্যান্ড সিলেটের মতো ১১টি রেস্তোরাঁয় বিশেষ ইফতার ও সেহরি অফার উপভোগ করতে পারবেন তারা।

গ্রাহকদের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় জিপিস্টার গ্রাহকরা স্বপ্ন, মীনা বাজার, চালডাল, আস্থা ফুড এবং বাজার ৩৬৫-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো থেকে অনলাইনে গ্রোসারি কেনাকাটার সময়ও ছাড় উপভোগ করতে পারবেন। পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে উৎসব উৎযাপনের প্রস্তুতি নিতে লোটো লি কুপার, সাদা কালো, ডিমান্ড, ব্লুচিজ, মিরর, আল হারামাইন, ওরিয়ন, ভাইব্রেন্ট, কো-ওয়াক, হারমিজোন, মেনজ ক্লাব, সারা লাইফস্টাইল, বিশ্বরং, জিওর্দানো, তাহুর, মানশা, কেজেড ইন্টারন্যাশনাল, ক্রোকোডাইল বিডি লিমিটেড, তুরাগ অ্যাক্টিভ, ফেস টু, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, প্রভিডেন্স, ওয়াচেস ওয়ার্ল্ড, হিজাব বুক, বাহসহ ২৮টি ফ্যাশন এবং আনুষঙ্গিক সামগ্রীর দোকানে বিশেষ ছাড় পাবেন জিপিস্টার গ্রাহকরা। আসন্ন দীর্ঘ ছুটি এবং ঈদে বাড়ি যাওয়াকে আরো আনন্দময় ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে নভো এয়ার, শেয়ার ট্রিপ ও এয়ার অ্যাস্ট্রা’র মতো পার্টনারদের সুবিধা উপভোগ করতে পারবেন জিপিস্টার গ্রাহকরা।

গ্রামীণফোন গ্রাহকদের চাহিদা বুঝতে পারে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির বাইরেও গ্রাহকদের বিভিন্ন অফার প্রদান করে থাকে অপারেটরটি। জিপিস্টার গ্রাহকরা ইলেকট্রনিক্স, বই, স্বাস্থ্যসেবা, রাইড শেয়ারিংসহ অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ছাড় উপভোগ করতে পারবেন। বিভিন্ন অফারের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করা এবং অনলাইন কেনাকাটার মাধ্যমে তাদের জীবনযাত্রাকে সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জিপিস্টার; যার প্রতিফলন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এই অংশীদারিত্ব। উদ্ভাবন, ব্যক্তিগত সল্যুশন এবং নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে গ্রাহকদের জীবনের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তুলতে প্রতিনিয়ত কাজ করছে গ্রামীণফোন।  

বিস্তারিত জানতে, ভিজিট করুন: https://www.grameenphone.com/star-program/special-offers

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি