মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

জিপিস্টার গ্রাহকদের বিমান ভ্রমণে গ্রামীণফোনের নতুন উদ্যোগ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশ ভ্রমণকারীদের জন্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা নিয়ে এসেছে গ্রামীনফোন। এ সেবার আওতায় জিপিস্টার প্ল্যাটিনাম প্লাস গ্রাহকদেরকে অ্যারাইভাল থেকে ইমিগ্রেশন পর্যন্ত সহায়তা করবেন গ্রামীনফোনের একজন রিলেশনশিপ কর্মকর্তা।

গত ১৬মে থেকে এ সেবা প্রদান শুরু হয়। বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিটের প্রতিনিধিরা গ্রাহকদের সাদর অভ্যর্থনা জানাবেন এবং পুরো বিমানবন্দর জুড়ে দিক সংক্রান্ত সহায়তা সহ বিশেষজ্ঞ সেবা প্রদান করবেন। বিমানবন্দরে ঢোকা, লাগেজ সংগ্রহ করা, সিকিউরিটি স্ক্রিনিং করা, বোর্ডিং কার্ড ও চেকইন কার্যক্রমের মতো ব্যক্তিগত কাজে সহায়তা করবেন, অর্থাৎ অ্যারাইভাল থেকে ইমিগ্রেশন পর্যন্ত; একদম নির্দিষ্ট টার্মিনাল দিয়ে বের হওয়া পর্যন্ত প্রতিবার জিপিস্টার গ্রাহকদের জন্য স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে। জিপিস্টার প্ল্যাটিনাম প্লাস গ্রাহকরা বিমানবন্দর ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবার মধ্য দিয়ে ঝামেলাহীন, সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যদায়ক ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে এই সেবা গ্রহণ করা যাবে; এবং সেবাটি কেবলমাত্র দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেকোনো ধরণের জিজ্ঞাসা বা সহায়তার জন্য গ্রাহকদের ১২১ -এ কল অথবা ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে। একইসাথে, গ্রাহকরা গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন অ্যাপ ‘মাইজিপি’র মাধ্যমে তাদের জিপিস্টার স্ট্যাটাস দেখে নিতে পারেন এবং বিস্তৃত ও আকর্ষণীয় ক্যাটালগ থেকে প্রত্যাশিত সেবার সুবিধা গ্রহণ করতে পারেন।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ও প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, “এবারই প্রথমবারের মতো আমরা বিমানবন্দর ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা নিয়ে এসেছি। আমাদের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের জন্য প্রিমিয়াম সেবা প্রদানের লক্ষ্য পূরণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অসাধারণ এই উদ্যোগটি টেলকো খাতে নতুন মাইলফলক তৈরি করবে এবং যাত্রার শুরুতেই স্বাচ্ছন্দ্য প্রদানের মধ্য দিয়ে বিমানবন্দরের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে আশা করছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি