শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
26.5 C
Dhaka

ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো’র মেগা গিফটের সাথে

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে বইছে আনন্দের সুবাতাস। উৎসবের এই আনন্দ আরও বাড়িয়ে দিতে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে দারুণ সব উপহার। নতুন অপো ফোনের মোড়ক খুললেই গ্রাহকদের জন্য থাকছে নানা চমক।

ঈদুল আজহা পর্যন্ত থাকবে আনন্দের এক ভিন্ন আবহ, কারণ এই সময়ের মধ্যে নির্ধারিত অপো ডিভাইস কিনে গ্রাহকরা অনলাইন লটারির মাধ্যমে মেগা গিফট জেতার দারুণ সুযোগ পাবেন। আকর্ষণীয় এই সুযোগ সদ্য বাজারে আসা এ১৮ ও এ৬০ এবং সেইসাথে জনপ্রিয় এ৩৮ ও এ৫৮ কিনলে পাওয়া যাবে।

এই গ্র্যান্ড প্রাইজ প্যাকেজের মধ্যে রয়েছে উন্নত মানের হোম অ্যাপ্লায়েন্স যেমন রেফ্রিজারেটর, ৪কে টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ইত্যাদি। সবকিছুই পাওয়া যাবে অনলাইন লটারির মাধ্যমে। এছাড়া অন্যান্য সব আকর্ষণীয় উপহার যেমন অপো ছাতা, ফ্যান জার্সি ও ইন্টারনেট ডেটা উৎসবের আনন্দ বাড়িয়ে ঈদুল আজহাকে আরও স্মরণীয় করে তুলবে।

অনলাইন লটারিতে অংশগ্রহণের জন্য গ্রাহকদের এই পোর্টালে ভিজিট করে সাধারণ কিছু তথ্য প্রদান করতে হবে। এই বিষয়ে অনুমোদিত অপো রিটেইল শপের কর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে। এছাড়া অনলাইনেও লটারিতে অংশগ্রহণের সহজ নির্দেশাবলী রয়েছে।

অভিনব এসব অপো ডিভাইস গ্রাহকদের হাতে পৌঁছানোর সাথে সাথেই তাদের জন্য থাকছে অনলাইন লটারির মাধ্যমে সৌভাগ্যবান বিজয়ী হওয়ার চমকপ্রদ সুযোগ। দারুণ ফিচারের সব ফোন ও পরিবারের জন্য চমৎকার পুরস্কার জেতার সম্ভাবনা ঈদে বাড়ি ফেরাকে করে তুলবে আনন্দময়। সীমিত সময়ের এই ঈদুল আজহা ক্যাম্পেইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও সরাসরি অপো ডিভাইসের অভিজ্ঞতা নিতে গ্রাহকরা তাদের নিকটতম অনুমোদিত অপো রিটেইল শপে যেতে পারেন বা অফিসিয়াল অপো বাংলাদেশ ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি