শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

ইসরোর সৌর অভিযানে দেশীয় প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: চন্দ্রযান ৩-এর সাফল্যেই থেমে থাকছে না ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রবিজয়ের রেশ কাটতে না কাটতেই এবার সৌর অভিযান। আগামী শনিবার (২ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে ইসরোর মহাকাশযান আদিত্য এল ১ (Aditya L1)।

১৫ লক্ষ কিলোমিটার দূরে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১-এ (Lagrange Point 1) গিয়ে থিতু হবে সে। এই পথ পাড়ি দিতে সময় লাগবে চার মাস মতো। যথাস্থানে পৌঁছনোর পর পাঁচ বছর ধরে সূর্য এবং মহাকাশের আবহাওয়া সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে গবেষণা করবে আদিত্য এল১।

গবেষণা করার জন্য মহাকাশযানে থাকছে বিভিন্ন যন্ত্র যাকে পেলোড (Payload) বলা হয়। চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞানের (Pragyan) চারটি পেলোড রয়েছে। আদিত্য এল ১-এর একটি প্রধান পেলোড থাকবে। এছাড়াও থাকবে আরও ছ’টি পেলোড। এই সমস্ত পেলোড তৈরি করেছে ভারতের দেশীয় সংস্থাই।

প্রধান পেলোডটি বানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (Indian Institute of Astrophysics)। আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের (SAC) প্রধান নীলেশ দেশাই বলেছেন, “প্রধান পেলোড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বানিয়েছে, তবে তারা একাই এগুলো বানায়নি। আরও একাধিক ছোটখাট প্রতিষ্ঠানকে বাকি ছ’টি পেলোড তৈরি করেছে। এটাই আদিত্য এল ১ মিশনের বিশেষত্ব।”

ইসরো ইতিমধ্যেই জানিয়েছে, আদিত্য এল ১-এর ‘স্বাস্থ্যপরীক্ষা’ সম্পন্ন হয়েছে। তার সমস্ত যন্ত্রাংশ সফলভাবে কাজ করছে। আদিত্যকে যে মহাকাশে নিয়ে যাবে সেই পিএসএলভি রকেটের  পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। শনিবার বেলা ১১.৫০ মিনিটে সূর্য-অভিযানে যেতে প্রস্তুত ইসরোর আদিত্য এল ১।

চন্দ্রযান মিশনের মতো আদিত্য এল১ নিশ্চয়ই সূর্যে অবতরণ করবে না, তা সম্ভবই নয়। ইসরোর পাঠানো মহাকাশযান যাবে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১ (Lagrange Point 1) বা এল ১ পয়েন্ট পর্যন্ত। এই জায়গাটা পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। ওই দূরত্বে হ্যালো অরবিটে (Halo Orbit) গিয়ে ‘সেট’ হয়ে যাবে আদিত্য এল ১ মিশনের মহাকাশযান। সূর্যের যতটা সম্ভব কাছে গিয়ে মহাকাশের আবহাওয়া সম্পর্কে গবেষণা চালাবে আদিত্য এল ১।

এছাড়াও সূর্যের তাপমাত্রার বিভিন্ন বিষয় যেমন করোনাল হিটিং, করোনাল মাস ইজেকশন, প্রি-ফ্লেয়ার ইত্যাদি বিষয়ে অজানা তথ্য জানার চেষ্টা চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি