সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
34 C
Dhaka

ইফাদ গ্রুপের সাথে ইজেনারেশনের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: ইফাদ গ্রুপ এবং এর অঙ্গপ্রতিষ্ঠানের জন্য সম্প্রতি মাইক্রোসফটের ইন্টিগ্রেটেড ইন্টেলিজেন্ট ক্লাউড অ্যান্ড মডার্ন ওয়ার্কপ্লেস সল্যুউশন বাস্তবায়ন করেছে ইজেনারেশন। এই সফটওয়্যার সেবার মধ্যে উৎপাদনশীলতা ও সমন্বয়ক টুলস, টাস্ক ব্যবস্থাপনাসহ বেশকিছু এন্টারপ্রাইজ সফটওয়্যার অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো নিরাপদ ক্লাউড প্লাটফর্মে পরিচালিত হয়।

বাস্তবায়নকৃত সল্যুউশনটি নিরাপত্তা ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং কর্মীদের নতুন ও সহজ উপায়ে কাজ করার সুযোগ তৈরির মাধ্যমে উল্লেখযোগ্যভাবে প্রতিষ্ঠানটির পরিচালন নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করবে। এছাড়া ইজেনারেশন ইফাদ গ্রুপের কর্মীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।

ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসায় প্রবৃদ্ধি ও সর্বোচ্চ আয় নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির ব্যবসায় কৌশলের একটি অন্যতম অনুসঙ্গ হলো মডার্ন ওয়ার্কপ্লেস।

তিনি বলেন,আমরা ইফাদ গ্রুপের মতো কোম্পানিগুলোর সাথে ডিজিটাল রূপান্তরের পুরো পথচলায় তাদের পাশে থাকতে চাই। আমাদের বাস্তবায়নকৃত সল্যুউশনটি ইন্টিগ্রেটেড অ্যানালাইটিক্স টুলের সাহায্যে যেকোন প্রতিষ্ঠানের ব্যবসায় উদ্ভাবন আরও ত্বরান্বিত করবে।

ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, আমরা আমাদের ব্যবসায় পরিচালনকে সহজ এবং প্রতিযোগিতামূলক ব্যবসায় পরিবেশে নিজেদের ব্যবসায়ের সম্প্রসারণ ঘটাতে রূপান্তরযোগ্য সল্যুউশন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি