বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

ইপিএস, এনএভি বিবেচনায় ওয়ালটনের আইপিও’র অপেক্ষায় বিনিয়োগকারীরা

টেকভিশন ডেক্স: পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের নজর এখন ওয়ালটন শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র প্রতি। ওয়ালটন শেয়ারে বিনিয়োগ করে ভালো ক্যাপিটাল গেইন করতে পারবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। আর তাই ওয়ালটনের আইপিও’তে আবেদনের জন্য হাতে টাকা নিয়ে অপেক্ষায় রয়েছেন অনেকেই। পুঁজিবাজারের একাধিক বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এমন তথ্য।

জানা গেছে, ওয়ালটনের আইপিও আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ৯ খেকে ১৬ আগস্ট পর্যন্ত। একটি বিও অ্যাকাউন্টের বিপরীতে সর্বো”চ এক লটের জন্য আবেদন করা যাবে। প্রতি লটে থাকছে ২০টি শেয়ার। প্রতি শেয়ারের মূল্য ২৫২ টাকা।

দীর্ঘদিন পরে পুঁজিবাজারে ওয়ালটনের মতো একটি ভালো কোম্পানির আইপিও আসছে শুনে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ও নিট সম্পদ মূল্য (এনএভি) খুবই ভালো। এসব দিক বিবেচনায় ওয়ালটন শেয়ারে বিনিয়োগে ঝুঁকি কম বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা।

প্রসপেক্টাসে উল্লিখিত আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, ওয়ালটনের শেয়ার প্রতি মুনাফা বা ইপিএস ৪৫.৮৭ টাকা। নিট সম্পদ মূল্য বা এনএভি ২৪৩.১৬ টাকা। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত পূর্ণাঙ্গ অর্থবছরের ইপিএসের বিবেচনায় ওয়ালটন ৮ম ¯’ানে রয়েছে। এমনকি বহুজাতিক বার্জার পেইন্টস ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের ইপিএস বেশি। আবার এনএভি’র বিবেচনায় শীর্ষ ৫-এ রয়েছে ওয়ালটন। তালিকাভুক্ত দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন দ্বিতীয় অবস্থানে।

ওয়ালটন আইপিও প্রসঙ্গে জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনালের বিনিয়োগকারী মো. আতাউর রহমান বলেন, প্রায় সাত মাস পুঁজিবাজারে আইপিও আসা বন্ধ রয়েছে। আর বিগত কয়েক বছরে যেসব কোম্পানি আইপিও’র মাধ্যমে পুঁজিবাজারে এসেছে তাদের অধিকাংশই বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে, পুঁজিবাজারে বিনিয়োগের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। এমন পরিস্থিতিতে ওয়ালটনের মতো ভালো ও মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্তি বিনিয়োগকারীদের মধ্যে আবার আশার হয়েছে। আমার মতো অনেক বিনিয়োগকারী ওয়ালটন আইপিও’তে আবেদন করার জন্য হাতে টাকা নিয়ে বসে রয়েছেন। ওয়ালটন শেয়ারে বিনিয়োগ করে ভালো ক্যাপিটাল গেইন করতে পারবো বলে আমরা আশাবাদী।

এমটিবি সিকিউরিটিজের বিনিয়োগকারী কামরুজ্জামান তন্ময় বলেন, ওয়ালটন পুঁজিবাজারে আসছে এটা অত্যন্ত খুশির সংবাদ। কোম্পানিটি বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের র্শীষ ব্র্যান্ড। ওয়ালটনের শেয়ার প্রতি এনএভি ও ইপিএস খুব ভালো। তারা পুঁজিবাজারে এলে ভালো শেয়ারের যোগান যেমন বাড়বে, তেমনি আমার মতো সাধারণ বিনিয়োগকারীরা মধ্যে আস্থা ফিরে আসবে।

ইবিএল সিকিউরিটিজের সদ্য বিও হিসাবধারী মো. মামুন সরদার বলেন, দীর্ঘদিন ধরেই ভাবছিলাম শেয়াবাজারে বিনিয়োগ করব। কিন্তু ‘ পুঁজিবাজারে ধারাবাহিকভাবে মন্দা পরিস্থিতিতে বিরাজ করায় বিনিয়োগের সাহস করিনি। সম্প্রতি ওয়ালটন পুঁজিবাজারে আসছে শুনে বিও এক্যাউন্ট খুলেছি। ওয়ালটনই হবে আমার প্রথম আইপিও। মূলত ওয়ালটনের কারণেই পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত হওয়া। ওয়ালটন শেয়ারে বিনিয়োগ করে ভালো লভ্যাংশ পাবো বলে প্রত্যাশা করছি।

প্রাইম ব্যাংক সিকিউরিটিজের চিফ বিজনেস অপারেশন (সিবিও) কাজী আহসান হাবিব বলেন, ওয়ালটনের ইপিএস ও এনএভি খুবই আকর্ষণীয়। ঋণও তেমন নেই। সার্বিক বিবেচনায় ওয়ালটন নিঃসন্দেহে একটি ভালো স্টক। তাই কোম্পানিটির সাবক্রিপশন খারাপ হওয়ার সুযোগ নেই। আমার বিশ্বাস- আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে ওয়ালটন পুঁজিবাজারকে নতুন মাত্রায় নিয়ে যাবে।

সূত্রমতে, বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকার তহবিল উত্তোলন করবে ওয়ালটন হাই-টেক। সংগৃহীত তহবিল ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়ন, ঋণ পরিশোধ ও আইপিও পরিচালনা খাতে ব্যয় হবে।

এর আগে দেশে সর্বপ্রথম ডাচ পদ্ধতিতে গত ২ থেকে ৫ মার্চ পর্যন্ত ওয়ালটনের নিলাম (বিডিং) শেষ কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩১৫ টাকা। আইন অনুসারে, কাট-অফ প্রাইসের ১০ শতাংশ কমে (ডিসকাউন্ট) আইপিওতে শেয়ার ইস্যুর বিধান থাকলেও বিনিয়োগকারীদের স্বার্থে ২০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ২৫২ টাকায় ইস্যু করবে ওয়ালটন কর্তৃপক্ষ।

-ওয়ালটনের নিজস্ব প্রতিবেদন

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি