বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

ঢাকায় “নেক্সট বিগ অপরচুনিটি ইন ইনফরমেশন টেকনলোজি ইন্ডাস্ট্রি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় “বাংলাদেশ ইনোভেশন ফোরাম“ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “নেক্সট বিগ অপরচুনিটি ইন ইনফরমেশন টেকনলোজি ইন্ডাস্ট্রি” শীর্ষক সেমিনার। ১৪ই মে ২০২২ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

তথ্য প্রযুক্তি শিল্পে লোকাল এবং ইন্টারন্যাশনাল জব সেক্টরে কি ধরনের কাজের চাহিদা দিন দিন বাড়ছে, কি ভাবে প্রস্তুতি নিলে ভবিষ্যৎ এ চাকরীর বাজারে ঢুকতে সুবিধা হবে এবং সেই সাথে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সেই বিষয়ে বিষদ আলোচনা করা হয় সেমিনারটিতে।

আলোচনার বিষয়বস্তু ছিল আগামী দিনের ৪টি নতুন সম্ভাবনা ওয়েব এপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটাভার্স ও এভিয়েশন টেকনলোজি নিয়ে ইন্টারএকটিভ সেশন।

সেমিনারটিতে বক্তা হিসেবে ছিলেন, আমাজন ওয়েব সার্ভিসেস, ইউএসএ এর লিডার, সল্যুশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী উজ জামান, ব্রেইন স্টেশন-২৩ এর হেড অব স্ট্রেটেজিক বিজনেস ইউনিট মোঃ মিফতাহ উদ্দিন, রাইজ আপ ল্যাবস এর ফাউন্ডার এন্ড সিইও এরশাদুল হক ও ব্রোটেক্স টেকনোলজিস লিমিটেড এর কো-ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিটিও নাহিদ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার এর মহাপরিচালক জনাব মোঃ আব্দুর রাজ্জাক (অতিরিক্ত সচিব) বলেন – “মেটাভার্স, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, মেশিন লার্নিংসহ এইসব আধুনিক প্রযুক্তিকে গ্রহনের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।“

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন – “তথ্য প্রযুক্তি সেক্টরের বিভিন্ন নতুন সম্ভাবনা নিয়ে তরুনদেরকে দিক-নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে চলমান প্রক্রিয়ার একটি অংশ হিসেবে আমাদের এই আয়োজন।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন ও আমেনা ইসলাম আয়োজনটি পরিচালনা করেন।

আয়োজনটিতে টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন এইচবি এভিয়েশন ট্রেইনিং সেন্টার এবং সহযোগিতায় ছিলেন টেক টেরেইন আইটি লিমিটেড, রাইজ আপ ল্যাবস, ব্রেইন স্টেশন-২৩, ড্রিমার্জ ল্যাব লিমিটেড, এনগেজ এআই এবং এইচ আর মিডিয়া লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি