রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
22 C
Dhaka

ইউটিউবে শিশুদের অনুপযোগী কনটেন্ট বন্ধ করবেন যেভাবে

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে সব বয়সিদের কাছে তুমুল জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। বিনোদনের পাশাপাশি নানা বিষয়ে জানা এবং শেখার জন্য ইউটিউব জনপ্রিয়। ইউটিউব অসংখ্য আধেয় বা কনটেন্ট থাকার পরেও কখনো কখনো শিশুদের জন্য উপযোগী নয় এমন কনটেন্ট ফিডে চলে আসে। তা অনেকটাই বিব্রতকর। তবে আপনি চাইলে আপনার শিশুকে এ ধরণের কন্টেট সামেন চলে আসা বা দেখা থেকে দূরে রাখতে পারেন এবং শিশুদের জন্য উপযোগী কনটেন্ট প্রদর্শন চালু রাখতে পারেন। এর জন্য ইউটিউবে রয়েছে বিশেষ মোড। এই বিশেষ রেস্ট্রিকটেড মোড চালু থাকলে শিশুদের অনুপযোগী কোনো ভিডিও ইউটিউবে দেখা যায় না। দেখে নেওয়া যাক কিভাবে শিশুদের অনুপযোগী কনটেন্ট প্রদর্শন বন্ধ করা যায়।

ইউটিউবে শিশুদের অনুপযোগী কনটেন্ট প্রদর্শন বন্ধ করার জন্য প্রথমে ইউটিউব অ্যাপে গিয়ে প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এরপর প্রদর্শিত অপশন থেকে সেটিংস নির্বাচন করুন। পরের পেজে জেনারেলে ট্যাপ করে নিচে স্ক্রল করতে হবে। এরপর রেস্ট্রিকটেড মোড চালু করতে হবে। এছাড়া কম্পিউটার থেকে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করে প্রোফাইল আইকনে ক্লিক করে প্রদর্শিত অপশন থেকে রেস্ট্রিকটেড মোড চালু করা যাবে। 

এই রেস্ট্রিকটেড মোড চালু করা হলে ইউটিউবে সহিংস, হিংসাত্মক, শিশুদের অনুপযোগী, অপরাধ, যৌন সংবেদনশীল প্রভৃতি কনটেন্ট প্রদর্শন করবে না।

এছাড়া বর্তমনে শিশুরা যেহেতু ইউটিউব পছন্দ করে তাই শিশুদের অনুপযোগী কনটেন্ট যেনো ইউটিউবে চলে না আসে এর জন্য কিডস অ্যাপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এখানে এখানে লার্নিং, মিউজিক, শোস, অ্যানিমেশন, অ্যানিমেল ফিচারিং কনটেন্ট প্রভৃতি বিভাগ রয়েছে। এই অ্যাপ ব্যবহার করলে শিশুর জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে না।-সূত্র: যুগান্তর

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

সর্বশেষ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও...

খুলনায় ৬ দিনের ডিজিটাল কম্পিউটার মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় 'আজকের প্রযুক্তি, আগামীর দিনের শক্তি' এই প্রতিপাদ্যকে...

অনলাইন নিউজ পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি