বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

আসছে ফ্যান-ফেভারিট সমৃদ্ব স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ডিভাইস

টিভি২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশ এবার নিয়ে এলো গ্যালাক্সি এস২০ এফই। ‘ফ্যান এডিশন’ হিসেবে এ স্মার্টফোনের মডেলে নতুন মাত্রা যোগ করতে এর নামের সাথে ‘এফই’ যুক্ত করা হয়েছে। স্যামসাংয়ের ফ্যান, গ্রাহক ও ব্যবহারকারীদের জন্য ফটোগ্রাফি, গেমিং ও অন্যান্য সকল ফিচারের চমৎকার এক সমন্বয় ঘটিয়ে গ্যালাক্সি এস২০ এফই হ্যান্ডসেটটি ডিজাইন করা হয়েছে, যাতে করে ব্যবহারকারীদের প্রতিটি দিন হয়ে ওঠে আরো আনন্দময় ও সৃজনশীল।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, গ্রাহকদের চাহিদা ও ভালোলাগার দিকগুলো আরো গভীরভাবে বুঝতে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এজন্য উদ্ভাবনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা গ্যালাক্সি এস২০ এফই নিয়ে এসেছি।

বাংলাদেশে ইতোমধ্যেই গ্যালাক্সি এস২০ এফই-র প্রি-অর্ডার গ্রহণ শুরু হয়ে গেছে। বেশ কিছু আকর্ষণীয় অফারসহ গ্যালাক্সি এস২০ এফই প্রি-অর্ডারের সুযোগ থাকছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। হ্যান্ডসেটটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। প্রাথমিকভাবে ১০,০০০ টাকা জমা দেয়ার মাধ্যমে গ্রাহকরা গ্যালাক্সি এস২০ এফই সেটটি প্রি-অর্ডার করতে পারবেন।

থাকছে ৫০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুযোগ। এসএমএস-এর ভিত্তিতে এই সুবিধাটি গ্রহণ করা যাবে। এছাড়াও, সিটি ব্যাংক অ্যামেক্স, স্ট্যান্ডার্ড চার্টাড এবং লংকাবাংলা ফাইন্যান্সের কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত ইএমআই বা সহজ কিস্তি সুবিধা পাবেন। অন্যান্য ব্যাংকের কার্ডহোল্ডারদের জন্য থাকছে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই ব্যবস্থা।

নির্ধারিত কিছু হ্যান্ডসেট মডেল এক্সচেঞ্জের মাধ্যমেও ব্যবহারকারীরা গ্যালাক্সি এস২০ এফই ক্রয় করতে পারেন, সেক্ষেত্রে তাদের জন্য থাকছে অতিরিক্ত ৫০০০ টাকা ছাড়। s20fepreorder.com – এই ওয়েবসাইট থেকে হ্যান্ডসেটটি প্রি-অর্ডার করা যাবে।

ব্যবহারের পূর্ণ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্যামসাং তাদের গ্যালাক্সি এস২০ এফই মডেলটিতে যুক্ত করেছে একটি অত্যাধুনিক প্রযুক্তির প্রসেসর। ভিডিও দেখা, গেম খেলা বা অন্য যেকোনো প্রয়োজনে স্ক্রলিংয়ের ক্ষেত্রে মডেলটির ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি লম্বা ফুল হাই-ডেফিনেশন সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ছবিকে প্রাণবন্ত ও উপভোগ্য করে ফুটিয়ে তুলবে।

ব্যবহারকারীগণ গ্যালাক্সি এস২০ এফই থেকে আরো পাচ্ছেন শক্তিশালী ৪৫০০ মেগা অ্যাম্পিয়ার ব্যাটারি, এক্সিনোস ৯৯০ প্রসেসরের অবিশ্বাস্য দ্রুততা এবং একটানা নির্ঝঞ্ঝাট ব্যবহারের জন্য সুপার-ফাস্ট চার্জিং সুবিধা। আইপিসিক্সটিএইট রেটিং সমৃদ্ধ ডিভাইসটি সম্পূর্ণরূপে পানি ও ধুলোবালি নিরোধক।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি