রবিবার, অক্টোবর ৪, ২০২৬
34.3 C
Dhaka

আসছে ইনফিনিক্সের প্রথম ট্যাবলেট

টেকভিশন২৪ ডেস্ক: বাজেটবান্ধব ও হাইপারফরম্যান্স স্মার্টফোনের পাশাপাশি এবার নিজেদের প্রথম ট্যাবলেট ডিভাইস এক্সপ্যাড বাজারজাত করতে যাচ্ছে ইনফিনিক্স। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ খাতে প্রবেশ করবে চীনের প্রযুক্তি কোম্পানিটি।

গিজমোচায়না প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক সময়ে গেমিং ল্যাপটপ ও দ্বিতীয় প্রজন্মের গেমিং স্মার্টফোন উন্মোচনের পর ট্যাবলেটের বাজারে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে ইনফিনিক্স।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এক্সপ্যাড ট্যাবলেটের মডেল নাম্বার হবে এক্স১১০১বি। প্রযুক্তি বিশারদদের মতে, ট্যাবলেটের বাজারে মিড রেঞ্জ সেগমেন্টে রেডমি ও পোকোর মতো প্রতিযোগীদের বিপরীতে বাজেট ট্যাবলেট তৈরি করতে পারে ইনফিনিক্স। ধারণা করা হচ্ছে, ইনফিনিক্স এক্সপ্যাডে একটি সিম কার্ডস্লট থাকবে। যার মাধ্যমে ওয়াই-ফাই ছাড়াও ট্যাবলেটটিতে মোবাইল ডাটা ব্যবহার করা যাবে। তবে নতুন এ ডিভাইস সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক বছরগুলোয় ইনফিনিক্সের বিক্রির পাশাপাশি বাজার হিস্যাও বেড়েছে। স্মার্টফোন ও ল্যাপটপসহ অন্যান্য প্রযুক্তিপণ্যের পাশাপাশি এবার ট্যাবলেট তৈরির মাধ্যমে কোম্পানিটি নিজেদের অবস্থান আরো শক্ত করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সবশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বছরওয়ারি প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষে থাকা ব্র্যান্ডগুলোর তালিকায় উঠে এসেছে ইনফিনিক্স। কোম্পানিটির বাজার হিস্যা ১ দশমিক ৭ শতাংশ থেকে ৩ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি