মঙ্গলবার, জুন ২, ২০২৬
33 C
Dhaka

আবারও ওকলা অ্যাওয়ার্ড পেল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে ৪ বছরে টানা ৭ম বারের ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ অর্জন করেছে। ২৮.৭৭ স্পিড স্কোর ™ নিয়ে ২০২৩ সালের ১ম ও ২য় প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট রিপোর্টে ১ম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। স্পিডটেস্ট® অ্যাপের মাধ্যমে প্রতিদিন সংগৃহীত কয়েক মিলিয়ন ফলাফলের ভিত্তিতে রিপোর্ট প্রকাশ করে ওকলা। বিশ্বব্যাপী নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় এবং বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে সমাদৃত।

দেশব্যাপী ১৪,০০০-এরও বেশি সাইট ও গ্রাহক প্রতি সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম নিয়ে ২০২৩ সালের প্রথমার্ধে বাংলালিংক নেটওয়ার্কের গতিতে এর শীর্ষ/সেরা অবস্থান অব্যাহত রেখেছে। এই অর্জনের পাশাপাশি নেটওয়ার্কের সার্বিক মান উন্নততর করে উদ্ভাবনী ডিজিটাল সেবাও দিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। এর ফলস্বরূপ, বাংলালিংক এই বছর ৪ কোটি গ্রাহকের মাইলফলকও অর্জন করেছে।   

ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বাংলালিংকএর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস বলেন, “বাংলালিংক ধারাবাহিকভাবে নেটওয়ার্কের গুণগত মানকে প্রাধান্য দিয়ে আসছে, যা টানা ৪ বছর ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়। বাংলালিংক-এর উন্নত নেটওয়ার্ক ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পাশাপাশি গ্রাহকদেরকে বিভিন্ন ডিজিটাল সেবা স্বাচ্ছ্যন্দের সাথে ব্যবহারের সুযোগ দিয়েছে। দ্রুততম ফোর-জি নেটওয়ার্ককে কাজে লাগিয়ে উন্নত মানের টেলিকম সেবা ও মাইবিএল সুপার অ্যাপ ও টফি-এর মতো ওয়ান-স্টপ সল্যুশন প্রদান করাই আমাদের লক্ষ্য।”

জিফ ডেভিসএর একটি বিভাগ ওকলাএর প্রেসিডেন্ট সিইও স্টিফেন বাই বলেন,”ওকলা-এর স্পিডটেস্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম বিশ্বের সেরা ফিক্সড ও মোবাইল সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি দিয়ে থাকে। এর মাধ্যমে গ্রাহকরা নির্ভরযোগ্য ও নির্ভুল তথ্য পেয়ে থাকেন, যা তাদেরকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলির সম্পর্কে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বাংলালিংক-কে টানা চার বছর বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত/আনন্দিত। মর্যাদাপূর্ণ এই পুরস্কার বাংলাদেশে অব্যাহতভাবে দ্রুততম মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করার লক্ষ্যে বাংলালিংক-এর প্রচেষ্টা ও পরিশ্রমের প্রতিফলন।”

বাংলালিংক শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ, উন্নত ডিজিটাল সেবা ও সর্বোচ্চ গতির ইন্টারনেট দিতে প্রতিজ্ঞাবদ্ধ। 

 

ওকলা রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনhttps://www.speedtest.net/awards/bangladesh/2023/?award_type=carrier&time_period=q1-q2

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি