মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
32.1 C
Dhaka

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে বাক্কো

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো) “আন্তর্জাতিক নারী দিবস -২০২০” উদযাপন উপলক্ষে ৯ মার্চ, ২০২০ বনানীর গ্যালেসিয়া হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করে । প্রতিবছর ৮ই মার্চ পুরো বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয় । আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রতিপাদ্যটির সাথে একত্রিত হয়ে, মুজিব বর্ষের প্রাক্কালে এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল- “মুজিববর্ষের অঙ্গীকার, সাবলম্বী নারী দেশের অগ্রগতির হাতিয়ার”।

বিশ্বব্যাপী, পুরুষদের তুলনায় নারীদের অর্থনৈতিক অংশগ্রহণের সুযোগ কম হলেও এটি অত্যন্ত সন্তুষ্টির বিষয় যে, বর্তমানে বিপিও শিল্প বিশ্বজুড়ে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এবং এদেশে ৪০% এরও বেশি মহিলা কর্মরত আছে এই খাতে । এদেশের নারীরা যে শক্তিশালী চ্যালেঞ্জ মোকাবেলা করে অসাধারণ সাফল্য অর্জন করেছে, তাদের এই সাফল্যকে সম্মান জানাতেই বাক্কোর এই আয়োজন ।

বিভিন্ন বিপিও সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের  উপস্থিতিতে সেমিনারটিতে বিপিও শিল্পের অগ্রগতি এবং নারীদের অনন্য অবদানের প্রতিবেদন পেশ করেন বাক্কো এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন ।

এই আয়োজনকে সফল করতে এবং উপস্থিত সকলকে অনুপ্রাণিত করতে সভাপতি হিসেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি এবং প্রধান অতিথি হিসেবে তামান্না নুসরাত (বুবলী) এমপি উপস্থিত ছিলেন ।

এছাড়াও বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন স্টক পোর্টের মেয়র লুরা বুথ, “প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন” প্রকল্পের  উপ প্রকল্প পরিচালক ড. ভেনিসা রড্রিক্স, বেসিস-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং বিটিআরসি এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক তানজারা-বিনতে-আনসার ।

পরিশেষে, অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ওয়াহিদ শরীফ, সভাপতি, বাক্কো ।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি