মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

আনোয়ারায় কেইপিজেডে হাইটেক পার্কের নির্মাণ কাজের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক “কোরিয়ান ইপিজেড হাইটেক পার্ক” বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে বলেন উদ্যোক্তাদের টেকনিক্যাল সাপোর্ট, মেন্টরিং, কোচিং, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, স্টার্টআপ কালচার তৈরিসহ অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। 

সর্বাধুনিক হাইটেক পার্কের অবকাঠোমো সুবিধা কাজে লাগিয়ে কেইপিজেড মেড ইন বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামের আনোয়ারায় বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ‘কোরিয়ান ইপিজেডে’ হাইটেক পার্কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে জুম প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এর মাধ্যমে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় প্রায় ১০০ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে দেশে বেসরকারি কোরিয়ান ইপিজেড হাইটেক পার্ক। প্রতিমন্ত্রী আরো দেশের মানব সম্পদের ওপর আস্থা রেখেই মহামারিতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে গত বছরের ইতিবাচক বাজার প্রবৃদ্ধিতে আশিয়ান দুইটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাড়ি থেকেই কাজের সুবিধা করে দিয়ে কৃষিপণ্য সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের তত্ত্বাবধানে বিগত দিনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা কারণেই জিডিপিতে প্রবৃদ্ধি ৫.২ সূচক ধরে রাখা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অবকাঠামো ও বিনিয়োগ সুবিধা সহ বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে ওঠার কারণে এখন দেশে দুই শতাধিক কোরিয়ান কোম্পানি বিনিয়োগ করায় সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কোরিয়ার অবস্থান বাংলাদেশে ষষ্ঠ।

কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহানের সঞ্চালনায় বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন, স্পার্ক ল্যাব কো-ফাউন্ডার জিমি কিম, ইয়ংওয়ান কর্পোরেশন এবং কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান এবং সিইও মিঃ কিহাক সুং বক্তব্য রাখেন।

এছাড়াও প্রতিমন্ত্রী “এসডিজি ইম্প্যাক্ট অ্যাক্সিলারেটর: প্রি-এক্সিলারেশন প্রোগ্রাম পিচ ডে”বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনারে বক্তব্য রাখেন। “এসডিজি ইম্প্যাক্ট অ্যাক্সিলারেশন ফিনান্সিয়াল ইনক্লোশন” এ ইন্টারন্যাশনাল ওয়েবিনারের আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উগান্ডার সাইন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন মিনিস্টার ইলিওডা তুনমিউচিগা, তুরস্কের ডেপুটি ফরেন মিনিস্টার ফারুক কেইমেকাই, ইউএনডিপি তুরস্কের আবাসিক প্রতিনিধি সুখোরো খজিমাতব , ইউএন টেকনোলজি বিভাগের পরিচালক যশোয়া স্টিফা সহ বিভিন্ন দেশের এসডিজি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তৃতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশের আইসিটি সেক্টর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করেন। তিনি ডিজিটাল বাংলাদেশের সর্বশেষ অগ্রগতি বিশ্ব নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি