মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
33.2 C
Dhaka

আকাশের বিল দেওয়া যাবে ট্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : এখন থেকে দেশের একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) আকাশের সাড়ে চার লাখেরও বেশি গ্রাহক ঘরে বসেই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ-এর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকরা ট্যাপ অ্যাপ এবং ইউএসডি ব্যবহার করে কোন চার্জ ছাড়াই তাদের মাসিক বিল পরিশোধ করতে পারবেন।

এই উপলক্ষে আজ (১৭ নভেম্বর) রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশের চিফ অপারেটিং অফিসার মনোজ কুমার দোভাল, হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং জিয়া হাসান খান, প্ল্যানিং অ্যান্ড এসসিএম’র সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং পেমেন্ট পার্টনার ম্যানেজমেন্ট’র ম্যানেজার আবু সাইদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ট্যাপ- এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসান, ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল শাহজালাল উদ্দিন, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশনস আশিকুর রহমান, হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট মোঃ নজরুল ইসলাম জামান এবং আরএএফএম কনসালটেন্ট এফ.এম. ফজলে করিম।

ট্যাপ অ্যাপ দিয়ে বিল দিতে হোমপেজের ‘বিল পেমেন্টস’ আইকনে ট্যাপ করে ‘টিভি/ডিটিএইচ’ অপশন থেকে ‘আকাশ’ নির্বাচন করতে হবে। এরপর গ্রাহককে আইডি এবং টাকার পরিমাণ উল্লেখ করে সবশেষে ট্যাপ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই কনফার্মেশন এসএমএস পাবেন গ্রাহকরা। এছাড়া গ্রাহকরা *৭৩৩# ইউএসডি কোডের মাধ্যমেও তাদের বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “নগদ অর্থ লেনদেনের চেয়ে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি দ্রুত, নির্ভরযোগ্য এবং সুবিধাজনক। এখন ট্যাপ পেমেন্ট চালু করার ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক ক্যাশলেস পেমেন্ট পদ্ধতির সুবিধা পাবেন আশা করি। এর ফলে গ্রাহকরা বিল পরিশোধের অতিরিক্ত ঝামেলা ছাড়াই আকাশের মাধ্যমে টিভি দেখতে পারবেন নিশ্চিন্তে।”

অনুষ্ঠানে ট্যাপ-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসান বলেন, “আমরা বিশ্বাস করি এমএফএস সার্ভিস শুধুমাত্র টাকা পাঠানো বা উত্তোলনের জন্য নয়। ট্যাপ বাংলাদেশ এ প্রথমবারের মতো পেমেন্ট কে সার্ভিস হিসেবে বাংলাদেশের এমএফএস ব্যবহারকারীদের মাঝে পৌঁছে দিতে যাচ্ছে। তাই আমরা অত্যন্ত আনন্দিত আকাশ-এর গ্রাহকগণ এর জন্য পেমেন্ট সার্ভিস হিসেবে কাজ করতে পেরে।”

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। দেশের ৬৪ জেলায় সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ উপভোগ করা যাচ্ছে আকাশে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি