সোমবার, আগস্ট ২৪, ২০২৬
28 C
Dhaka

আকাশের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ডিজিটাল ফটো কনটেস্ট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আকাশ ডিভাইসের ছবি তুলে পুরস্কার হিসেবে ১০টি টেলিভিশন পেয়েছেন গ্রাহকরা। দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম(ডিটিএইচ) সেবাদাতা এ ব্র্যান্ড আকাশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ডিজিটাল ফটো কনটেস্টের আওতায় গ্রাহকরা এ পুরস্কার জিতে নেন।

রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে ঢাকার দুই জন বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলার আকাশ ডিজিটাল ফটো কনটেস্ট বিজয়ীদের বাড়িতে পুরস্কার পাঠিয়ে দেয়া হয়। আজ মঙ্গলবার (২২ জুন, ২০২১) বেক্সিমকো কমিউনিকেশন্স এ তথ্য জানায়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মোহাম্মদ মাকসুদুল গণি এবং হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী।

ডিজিটাল ফটো কনটেস্টের বিজয়ীরা হলেন হবিগঞ্জের নিপা চৌধুরী, সিলেটের ফয়জুল কবির সজিব, ময়মনসিংহের আজাদ রহমান, রাজবাড়ীর প্রসেনজিৎ কুমার, ঢাকার সুমিতা ভট্টাচার্য, যশোর শামিম কাওসার বাধন, গাজিপুরের নুরুন্নবী এবং বরিশালের শিমা রায়। এছাড়াও ঢাকার মধ্য বাড্ডার ইমরান আহমেদ খান ও ডেমরার সুমাইয়া খান আশা। পুরস্কার হিসেবে তাঁরা সবাই স্যামসাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত মাসে ডিজিটাল এ ফটো কনটেস্ট চালু করে দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ। যেখানে গ্রাহকরা পরিবারের সঙ্গে আকাশ ডিভাইসের যে কোন পার্টের (ডিশ, সেটটপ বক্স ও রিমুট) ছবি তুলে হ্যাশট্যাগ আমার আকাশ লিখে ফেসবুকে আপলোড করে। উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে মাত্র ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করে দেশের অন্যতম ফটোগ্রাফার প্রীত রেজা। চলতি মাসের ৮ তারিখে আকাশের অফিসিয়াল ফেসবুক পেজে ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, দেশের ৬৪ জেলায় সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ উপভোগ করা যাচ্ছে আকাশ ডিটিএইচ। একই সঙ্গে দেশের যে কোন আকাশ ডিষ্ট্রিবিউশন পয়েন্ট থেকে সহজে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি