Monday, October 12, 2026
29.4 C
Dhaka

আউডি’র তিন মডেলের অত্যাধুনিক গাড়ি বাংলাদেশে

প্রয়োজনীয় সব স্বাস্থ্যবিধি ও নিরাপদ সুরক্ষা ব্যবস্থা বিবেচনায় নিয়ে চলতি জুনে নতুন মডেলের ৩টি গাড়ি বাংলাদেশে বাজারজাত শুরুর ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত জার্মান অটোমোবাইল কোম্পানি আউডি।

২০২০ আউডি এ৬: অসংখ্য নতুনত্ব ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে অষ্টম প্রজন্মের সফল এক পরিপূর্ণ সেডান আউডি এ৬।  ডিজিটালাইজেশন, স্বাচ্ছন্দ্য অথবা খেলাধুলা- ক্ষেত্র যাই হোক; বহুমুখি সুবিধার অত্যাধুনিক গাড়িটি আধুনিক জীবনের এক মার্জিত প্রতীক।

গাড়িটির একক মূল্য নির্ধারণ করা হয়েছে ১.০৬ কোটি টাকা।  আউডি এ৬-এর ২ লিটার  টার্বোচার্জড ইঞ্জিনে রয়েছে ৪টি সিলিন্ডার, যার ফলে ইঞ্জিনে সর্বাধিক আউটপুট ১৯০ হর্সপাওয়ার এবং ৩২০ এনএম টর্ক এবং এতে রয়েছে ৭ স্পিড এস ট্রনিক ট্রান্সমিশন।  রয়েছে প্যানারোমিক সানরুফ, এলইডি হেডলাইটস, মিলানো লেদার সিট, ১৮ ইঞ্চি অ্যালয়, ৪ জোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আরও অনেক সুবিধা।

২০২০ আউডি কিউ৩: দুর্দান্ত বহুমুখি ক্ষমতাসম্পন্ন এটি একটি পারিবারিক এসইউভি। এর অত্যাধুনিক প্রযুক্তি গ্রাহকদের চলার পথে এনে দেবে দুর্দান্ত এক গতি।  দ্বিতীয় প্রজন্মের এই গাড়িটি শুধুমাত্র বেশি আত্মবিশ্বাসই দেবে না, পাশাপাশি দেবে কার্যকরী বিভিন্ন সুবিধার সঙ্গে প্রচুর জায়গা, পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার সুবিধা এবং আরও অনেক ব্যবহারিক সুবিধা।

এর ফিচারের মধ্যে রয়েছে ডিজিটাল ককপিট এবং বৃহৎ একটি এমএমআই ডিসপ্লে।  গ্রাহকদের সঙ্গে মানিয়ে নিতেই এর স্মার্ট প্রযুক্তি এবং সব অবকাঠামো শৈল্পিকভাবে ডিজাইন করা হয়েছে। গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ লাখ টাকা। আউডি কিউ৩-এর ১.৪ লিটার টার্বোচার্জড ইঞ্জিনে ৪টি সিলিন্ডার রয়েছে, যার ফলে ইঞ্জিনে সর্বাধিক আউটপুট ১৫০ হর্সপাওয়ার এবং ২৫০ এনএম টর্ক এবং এতে রয়েছে ৭ স্পিড এস ট্রনিক ট্রান্সমিশন।  রয়েছে প্যানারোমিক সানরুফ, ডায়নামিক টার্ন সিগন্যালসহ ম্যাট্রিক্স এলইডি হেডলাইট, অরিজিনাল লেদার সিট, ১৮ ইঞ্চি অ্যালয়, আউডি ভার্চুয়াল ককপিট প্লাস, ৩ জোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আরও অনেক সুযোগ সুবিধা।

২০২০ আউডি কিউ ৮: গাড়িটি কিউ পরিবারের নতুন সংযোজন, যা সুচারুভাবে চার দরজার বিলাশবহুল সেলুন এবং বৃহৎ এসইউভির বহুমুখি ব্যবহার উপযোগী। এটি অফরোড ডিউটি অথবা ব্যাবহারকারীর স্বাভাবিক চলাচলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর প্রগতিশীল ডিজাইন, অত্যাধুনিক অপারেটিং, সাসপেনশন প্রযুক্তি, অভিজাত অভ্যন্তরীণ নকশা এবং স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তার সিস্টেমগুলো ব্যাবহারকারীর ব্যবসায়িক বা অবসর জীবনের আদর্শ সঙ্গী।

আউডি কিউ ৮ মাইল্ড হাইব্রিড গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৯৯ কোটি টাকা।  এর ৫৫ টিএফএসআই কোয়াট্রো ৩ লিটার ভি৬ ইঞ্জিন এবং মাইল্ড হাইব্রিড বৈদ্যুতিক যান, যার সর্বাধিক আউটপুট হলো ৩৪০ হর্সপাওয়ার এবং ৫০০ এনএম টর্ক এবং এতে রয়েছে ৮ স্পিড  টিপট্রনিক ট্রান্সমিশন।  রয়েছে একটি স্ট্যান্ডার্ড প্যানারোমিক গ্লাস সানরুফ, ডায়নামিক টার্ন সিগন্যালের সঙ্গে এইচডি ম্যাট্রিক্স এলইডি হেডলাইট, ব্যাং ও অলুফসেন থ্রিডি সাউন্ড সিস্টেম, হেডস আপ ডিসপ্লে, অ্যাডাপটিভ এয়ার সাসপেন্সন, এস লাইন এক্সটেরিয়র প্যাকেজ, অরিজিনাল ভালকোনা লেদার সিট, ম্যাসাজ সিট, অ্যাপল কারপ্লে, ২১ ইঞ্চি অ্যালয়, আউডি ভার্চুয়াল ককপিট, ৪ জোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আরও অনেক অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। বাংলাদেশে আউডি ব্র্যান্ডের একমাত্র অনুমোদিত প্রতিনিধি প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড থেকে গাড়িগুলো কেনা যাবে। সব গাড়ি দুই বছরের সীমাহীন মাইলেজ ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর সব সেবা ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত নিজস্ব সার্ভিস সেন্টার থেকে দেওয়া হবে।

করোনাভাইরাসের প্রকোপ প্রতিরোধে সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব বিধি নিষেধ অনুসরণ করে আউডি’র শোরুম খোলা থাকছে।

আরো জানতে : https://www.audi.com.bd/

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

সর্বশেষ

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি