বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

আইপিভি-৬ বাস্তবায়নে বাংলাদেশকে কারিগরি সহযোগিতা প্রদানে এপনিক-আগ্রহী: পল উইলসন

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : ইন্টারনেটের সেবার মানোন্নয়নে ইন্টারনেট প্রটোকল ভার্সন (আইপিভি) ৪ থেকে ৬ এ রাউটিংয়ের ক্ষেত্রে কারিগরি সহযোগিতা প্রদানে এশিয়া প‌্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) বাংলাদেশকে সহযোগিতায় কাজ করবে। এপনিক মহাপরিচালক পল উইলসন গতকাল বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সৌজন‌্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে পল উইলসন আইপিভি -৬ বাস্তবায়নে সম্ভাব‌্য সব ধরণের কারিগরি সহযোগিতা প্রদানে আগ্রহ ব‌্যক্ত করেন।

সাক্ষাৎকালে ব্রডব‌্যান্ড ইন্টারনেট সংযোগ প্রসারের প্রয়োজনীয়তা, উন্নত গ্রাহক সেবাসহ দেশে ডিজিটাল সংযুক্তির মহাসড়ক বিনির্মাণের সুফল ইত‌্যাদি বিষয়ে মতমিনিময় হয়।

মন্ত্রী পল উইলসনকে দেশের ডিজিটাল সংযুক্তির অগ্রগতির বিস্তারিত তুলে ধরে বলেন, আইপিভি ৬ বাস্তবায়নে পরিকল্পনা মাফিক কাজ চলছে। আইপিভি ৪ ও আইপিভি ৬ অ্যানাবল রাউটার আমদানিতে বাধ্যাবাধকতা আরোপ করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল নিরাপত্তার জন্য নেটওয়ার্কের নিরাপত্তা অপরিহার্য। এ বিষয়েও আমরা অত্যন্ত মনোযোগী। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় গত চৌদ্দ বছরে আমরা শুধু ডিজিটাল সংযুক্তির মহাসড়কই তৈরি করিনি, ইন্টারনেটের প্রতি এমবিপিএস এর মূল‌‌্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ৬০ টাকায় নামিয়ে এনেছি। এক দেশ এক রেট নির্ধারণের মাধ‌্যমে ডিজিটাল বৈষম‌্য দূর করা হয়েছে। ২০০৮ সালে দেশে ইন্টারনেট ব‌্যবহার হতো সাড়ে সাত জিবিপিএস তা বর্তমানে ৪১ শত জিবিপিএস এ উন্নীত হয়েছে। সে সময়ের ৮ লাখ ইন্টারনেট ব‌্যবহারকারীর স্থলে এখন ইন্টারনেট ব‌্যবহারকারির সংখ‌্যা দাঁড়িয়েছে সাড়ে ১২ কোটি। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তার জন্য নেটওয়ার্কের নিরাপত্তা অপরিহার্য। ডিজিটাল নিরাপত্তার জন‌্য আইপিভি ৬ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। কম্পিউটারে বাংলা ভাষার প্রবর্তক জনাব মোস্তাফা জব্বার বলেন, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকার কাজ করছে। ইতোমধ্যে দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়েছে। আমরা দেশের শতকরা ৯৮ ভাগ অঞ্চলে মোবাইল ফোনের জন‌্য ফোর জি নেটওয়ার্ক পৌছে দিতে সক্ষম হয়েছি। ২০২১ সালে আমরা ৫জি প্রযুক্তি চালু করেছি।

বাংলাদেশের ডিজিটাল সংযুক্তির অগ্রগতিকে এশিয়া প‌্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের ডাইরেক্টর জেনারেল পল উইলসন এই অঞ্চলের অনেক বড় একটি সফলতা বলে উল্লেখ করেন। তিনি নেটওয়ার্ক প্রকৌশলীসহ নেটওয়ার্ক সেবা দাতাদের জন‌্য উপযুক্ত প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা প্রদানেরও আশ্বাস ব‌্যক্ত করেন।

উল্লেখ‌্য সংশ্লিষ্টদের মতে আইপিভি-৬ বাস্তবায়ন না করলে ইন্টারনেটের কোয়ালিটি অব সার্ভিস ভালো পাওয়া যাবে না। এর অপারেশন ব্যয় বাড়বে। ভবিষ্যতে যে সফটওয়্যার, সলিউশন্স তৈরি হবে তা হবে আইপিভি-৬ সমর্থিত। ফলে সে সময় আইপিভি-৪ কাজ করবে না। যারা নতুন সফটওয়্যার ও সলিউশন্স তৈরি করবে, তারাও বলতে পারে—আমরা আইপিভি-৪-এর জন্য কোনও কিছু তৈরি করবো না। ফলে সে সময় সেবা নিয়েও একটা সমস্যা তৈরি হতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি